চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রেভহার্ট’ এর মেল গিবসনের সাথেও দেখা যাবে মিলনকে

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৮:১৭ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশের প্রথম কোনো অভিনেতা হিসেবে হলিউডের শিল্পীদের সংগঠন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ (স্যাগ) এর সদস্য হলেন আনিসুর রহমান মিলন। এই অভিনেতা চ্যানেল আই অনলাইনকে জানান, ২০২২ সালের মে মাসে তিনি স্যাগ-এর সদস্যপদ পেয়েছেন।

এই সংগঠনের সদস্য হতে তাকে সহযোগিতা করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক আসিফ আকবর, যিনি ‘এমআর নাইন: ডু অর ডাই’ ছবিটি পরিচালনা করেছেন।

স্ত্রী পলি আহমেদের ক্যানসার রোগে আক্রান্ত হওয়া এবং পরলোকগমনের ফলে গত দেড় বছর যুক্তরাষ্ট্রে ছিলেন আনিসুর রহমান মিলন। তিনি বলেন, আমেরিকান নাগরিক এবং সেখানে কাজের ওয়ার্ক পারমিট আছে এমন শিল্পীরা এর সদস্য হতে পারেন। সদস্য করার আগে তারা আমার আইএমডিবি, গুগল এবং অনলাইনে সার্চ করে দেখেছেন আমি অভিনেতা হিসেবে পপুলার কিনা। তারা সবকিছু দেখেই আমার মেম্বারশিপ দিয়েছেন এবং স্বার্থ সিদ্ধিতে পাশে থাকবেন।

উদাহরণ টেনে ভার্সেটাইল এই অভিনেতা বলেন, যদি আমি শুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়ি স্যাগ থেকে প্রডাকশন কোম্পানিকে নোটিশ করবে। ইভেন আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে স্যাগ থেকে ক্লেইম করবে। এছাড়া যত বছর আমি অভিনয় করবো, স্যাগে একটি অর্থ জমা হবে। ৬৫ বছর বয়সের পরে আমি অবসরে গেলে তারা পেনশন হিসেবে দেবে এবং অসুস্থ হলে পাশে থাকবে। আনুষাঙ্গিক সকল সুবিধাগুলো এই স্যাগ দেখবে।

আনিসুর রহমান মিলন বলেন, এই মেম্বারশিপটি আরও ম্যাচিউর হবে যখন সামনে আরও কিছু কাজ করবো। আসিফ আকবরের পাশাপাশি আমেরিকান প্রডাকশন কোম্পানি আল ব্রাভো এই কাজটি করতে সহযোগিতা করেছে। একজন শিল্পী হিসেবে আমি মনে করি এটা অনেক বড় প্রাপ্তির।

দেড় বছর দেশে না থাকলেও কাজের মধ্যেই ছিলেন আনিসুর রহমান মিলন। আমেরিকাতে ‘এমআর নাইন’ করতে গিয়ে ব্যক্তিগত জীবনে একটি দুর্ঘটনা আসে। তার সন্তান সেখানকার সিটিজেন। তাকে নিয়ে দেশে এসেছেন। সেপ্টেম্বরের শেষে আবার যাবেন মার্কিন মুলুকে।

Reneta

আনিসুর রহমান মিলন বলেন, আমেরিকা থাকলেও কাজের মধ্যে ছিলাম। সেখানে থেকে আরও দুটি ছবিতে কাজ করেছি। ‘বোনইয়ার্ড’ নামে একটি ছবিতে কালজয়ী ‘ব্রেভহার্ট’ খ্যাত তারকা মেল গিবসনের সঙ্গে ছবি করেছি, আরেকটি ‘ফ্ল্যাশ ইট’ নামে ছবি করেছি, যেখানে কলোম্বোর অভিনেত্রী আছেন। বাংলাদেশ আমেরিকা মিলিয়ে বসবাস করবো। কারণ সন্তান সেখানে লেখাপড়া করবে। তাই নাটক কমিয়ে বছরে দুটো ছবি এবং কিছু ওটিটি’র কাজ করবো যা, কোয়ালিটিফুল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আনিসুর রহমান মিলনঢালিউডনাটকব্রেভহার্টমেল গিবসনলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT