চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর প্রতি অসম্মান- ‘অ্যানিমেল’ না দেখে সাংসদ কন্যার হল ত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

বিশ্বব্যাপী বক্স অফিসে রীতিমত তাণ্ডব চালাচ্ছে বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। কোটি কোটি টাকা আয় করলেও ছবিটি নিয়ে সমান তালে হচ্ছে সমালোচনা। এই সিনেমায় অত্যধিক যৌনতা, নারী অবমাননাকারী সংলাপ আর নৃশংস অ্যাকশন দৃশ্যের জন্য ইতোমধ্যে নিন্দা জানিয়েছেন অনেকে। এরইমধ্যে ছবিটি নিয়ে সোচ্চার হলেন ভারতের ছত্তিশগড়ের সাংসদ রঞ্জিত রঞ্জন।

ভারতের নয়াদিল্লিতে চলমান রাজ্যসভার শীতকালীন সংসদ অধিবেশনে ‘অ-বিধায়ক বিষয়গুলি’র আলোচনার সময় সাংসদ রঞ্জিত ‘অ্যানিম্যাল’-এর নিন্দা করেন। এসময় তিনি সোচ্চার কণ্ঠে দাবি করেন, ‘অ্যানিমেল’ ছবিতে দেখানো হিংস্রতা ভারতীয় সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে।

‘অ্যানিমেল’ ছবিতে নারীর প্রতি অসম্মানের মতো ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন রঞ্জিত। এসময় তিনি নিজের মেয়ের ‘অ্যানিমেল’ দেখার অনুভূতিও শেয়ার করেন। তিনি জানান, তার মেয়ে এবং তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ‘অ্যানিম্যাল’ দেখতে বসে ‘নারীর প্রতি অসম্মান’ দেখে কান্নায় ভেঙে পড়েন। এবং সিনেমা হল ছেড়ে চলে যান।

এসময় কবীর সিং, পুষ্পা এবং অ্যানিমেল এর মতো সিনেমা নির্মাণের সমালোচনা করে রঞ্জিত বলেন, ‘বলিউড যেটাকে ন্যায্যতা দিচ্ছে সেটা ভীতিকর। ‘কবীর সিং’ ছবিতে প্রধান অভিনেতা তার প্রেমিকার সঙ্গে যেভাবে আচরণ করেন, এবং এখন দেখুন ‘অ্যানিম্যাল’-এ অভিনেতা তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করছে। তারা তাদের সিনেমার মাধ্যমে এই হিংস্রতাকে ন্যায্যতা দিচ্ছে’। এসময় এ বিষয়গুলোকে ভারতীয় সমাজের জন্য নেতিবাচক বলেও মন দেন তিনি।

এসব বিষয়কে ছোট করে দেখার অবকাশ নেই বলেও মন্তব্য রঞ্জিতের। তার দাবি, সিনেমায় দেখানো এসব বিষয় সরাসরি তরুণদের উপর প্রভাব ফেলে।

ভারতে সাম্প্রতিক ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) বার্ষিক প্রতিবেদনে নারীর বিরুদ্ধে অপরাধের ভয়াবহতা প্রকাশ পেয়েছে। ২০২২ সালে নথিভুক্ত তথ্যকে বিষ্ময়কর বলছেন বিশেষজ্ঞরা। সেখানে দেখা গেছে যে প্রতি ঘণ্টায় প্রায় ৫১টি এফআইআর নিবন্ধিত হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে নারীদের বিরুদ্ধে বেশিরভাগ অপরাধ ছিল স্বামী বা তার আত্মীয়দের দ্বারা। –ইন্ডিয়াটিভি নিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিমেলবলিউডরণবীররাশমিকাসাংসদ কন্যাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT