বিনোদন

মা হারালেন অনিল কাপুর

অভিনেতা অনিল কাপুরের মা হারানোর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা অনিল কাপুরের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেতা অনিল কাপুরের মা নির্মল সুরিন্দর কাপুর আর নেই। শুক্রবার (২ মে) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শুক্রবার সন্ধ্যায় মায়ের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে করে অনিল কাপুরকে পারিবারিক বাসভবনে পৌঁছাতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন ভাই সঞ্জয় কাপুর, বোন রীনা কাপুর এবং ভাইপো অর্জুন কাপুর।

পরিবারের অন্যান্য সদস্যরা—যেমন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শনায়া কাপুর, শিখর পাহাড়িয়া ও বনি কাপুর—তার বাসভবনে উপস্থিত ছিলেন। বহু সেলিব্রেটিরাও এমন দুঃসংবাদ পাওয়ার পর বাসভবনে উপস্থিত হন। এদিন অনন্যা পান্ডে, জাভেদ আখতার, রানি মুখার্জি, অনুপম খের, জ্যাকি শ্রফসহ অনেকেই পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে ছুটে যান।

বাংলাদেশের সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন, মা হারালেন অনিল কাপুর. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মল কাপুরের শেষকৃত্য শনিবার (৩ মে সকাল) মুম্বাইয়ের স্থানীয় সময় সাড়ে ১১টায় ভিলে পার্লে শ্মশানে অনুষ্ঠিত হওয়ার কথা।

পরিবারের পক্ষ থেকে ছেলে বনি কাপুর এক বিবৃতিতে জানান, “তিনি পরিপূর্ণ ও আনন্দময় জীবন কাটিয়েছেন।”

নির্মল কাপুর ছিলেন প্রয়াত চলচ্চিত্র প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী এবং বনি, অনিল, সঞ্জয় ও রীনা কাপুরের মা ছিলেন। –এনডিটিভি

বিষয়:অনিল কাপুর বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…