চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দিরা গান্ধীকে অসম্মান করার ঘটনায় ক্ষুব্ধ মীনাক্ষী লেখি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০৯, জুন ২০২৩
আন্তর্জাতিক
A A

কানাডায় ভারতের প্রয়াত জনপ্রিয় নেত্রী এবং দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অসম্মান করার ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তাব জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কানাডার ব্রাম্পটনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে চিত্রিত একটি বিতর্কিত ভিডিওর প্রসঙ্গ উল্লেখ করে, গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি কানাডা সরকারকে সতর্ক করে বলেন, কানাডায় যা ঘটছে তা আইন-শৃঙ্খলার আওতার মধ্যে পড়ে এবং সরকারকে অবশ্যই তা মেনে চলতে হবে।

সম্প্রতি কানাডায় কংগ্রেস কুচকাওয়াজের সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের প্রশংসা করা হচ্ছে এমন একটি ভিডিও প্রকাশিত হয়। এরপর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। এই প্রসঙ্গে মীনাক্ষী লেখি বলেন, যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় হত্যা একটি অপরাধ, কানাডা সরকারকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই অপরাধ উদযাপন করা যাবে না।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে আবার ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে তার হত্যার আগ পর্যন্ত ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ৩১ অক্টোবর ১৯৮৪ সালে তিনি তার সরকারি বাসভবনে তার নিজের দুই দেহরক্ষীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দিরা গান্ধীকানাডাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT