চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার অপেক্ষায় ক্লান্ত হয়ে জুভেন্টাসেই যাচ্ছেন ডি মারিয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৭, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে পিএসজিতে থিতু হয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গত মৌসুম শেষে ছেড়েছেন প্যারিসও। এবার মনের গহীনে বাসনা, স্বদেশি কিংবদন্তি লিওনেল মেসির বেড়ে ওঠা বার্সার জার্সি গায়ে জড়ানোর। বার্সারও আগ্রহ আছে। কিন্তু অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। উল্টো দলবদল শেষ হওয়ার পথে। ক্লান্ত হয়ে তাই জুভেন্টাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ডি মারিয়া।

২০১৫ সালে রেড ডেভিল ডেরা ছেড়ে প্যারিসে পা রেখেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। গেল মৌসুমে পিএসজিতে ভালোই কাটিয়েছেন। তারপর বিচ্ছেদ! লা প্যারিসিয়ানদের হয়ে ১৯৭ বার মাঠে নেমে ৫৬ গোল করেছেন ৩৪ বর্ষী তারকা।

অর্থনৈতিক অনিশ্চয়তায় চড়া মূল্যের বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডোভস্কির বদলে ডি মারিয়ায় আস্থা খুঁজতে চান জাভি হার্নান্দেজ, এমন খবর ছিল স্প্যানিশ সংবাদ মাধ্যমজুড়ে। আশায় বুক বেধে ছিলেন ডি মারিয়াও।

Banglabid

এদিকে বরাবরের মতোই দেখেশুনে পা ফেলছেন জাভি। লেভাকে পাওয়ার আশাতেই পড়ে আছেন এখনো। পারিশ্রমিক কিছুটা কমিয়ে বার্সায় আসতে উন্মুখ পোলিশ তারকা। অবশ্য বায়ার্নে আরও দু’বছর চুক্তি রয়েছে তার। তাই দরকষাকষি যা করার বায়ার্নের সাথেই করতে হবে জাভির।

তাতে সময় লাগছে। অন্যদিকে সময় ফুরোচ্ছে ডি মারিয়ার। বছরের শেষে বিশ্বকাপ। আর্জেন্টিনা দলে জায়গা পেতে খেলার বাইরে থাকা যাবে না, একদিন আগেই তিনি জানিয়েছেন সেই চিন্তার কথা।

কিন্তু বার্সায় ডাক পাওয়ার যে আশায় বসে আছেন, সেটিরও গেরো খুলছে না। বার্সার লেভা-প্রীতি জানা আছে ডি মারিয়ার। জুভেন্টাসও মেনে নিয়েছে ডি মারিয়ার চাওয়া। বার্ষিক ৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে একবছরের চুক্তিতে জুভরা কথা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কাগজে-কলমের কাজ যদিও বাকি। কিন্তু সই করতে বিলম্ব করছেন ডি মারিয়া, হয়ত এখনও আশায় আছেন বার্সার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজাভিডি মারিয়াপিএসজিবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT