চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ড্রয়েড ফোনের তথ্য চুরি করছে ভাইরাস ড্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তি যখন তার ডালপালা ছড়াতে ব্যস্ত তখন কিছু অসৎ মানুষ নিজেদের স্বার্থে এই প্রযুক্তির অপব্যবহার করছে । এমনই এক প্রযুক্তির অপব্যবহারের জানান দিয়েছে ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা।

তারা জানিয়েছে, আমাদের প্রতিদিনের ব্যবহারের অ্যান্ড্রয়েড ফোনে প্রবেশ করেছে এক ম্যালওয়্যার ভাইরাস, যা ফোন নম্বর, কল রেকর্ড, ফোনের ক্যামেরা হ্যাকের মাধ্যমের ব্যক্তিগত তথ্য চুরি করে। এই ম্যালওয়্যার ভাইরাসের নাম ড্যাম।

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, এই ড্যাম ভাইরাস ফোনে থাকা এন্টিভাইরাস’ সফটওয়্যারগুলোকে টেক্কা দিতে সক্ষম যা সহজেই এন্টিভাইরাসের নিরাপত্তা ভেঙে ফোনের তথ্য চুরি করতে পারে।

ভারতের সিইআরটি-ইন জানিয়েছে, ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে অনেকগুলো ব্যবহারের অনুপযোগী। সেই ওয়েবসাইটগুলোতেই ড্যাম থাকে। যখনই কোনও ব্যবহারকারী ওই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করেন, তখনই ভাইরাস ফোনে ঢুকে যাচ্ছে। তারপর তথ্য চুরি সময়ের অপেক্ষা মাত্র।

জানা গেছে, একবার এই ভাইরাস ফোনে ঢুকে গেলে তা ফোনের নিরাপত্তাকে নষ্ট করে এবং এক এক করে সংবেদনশীল তথ্য চুরির চেষ্টা করে। একজন ব্যবহারকারী কোন কোন ওয়েবসাইটে গিয়েছে, তাও সহজেই জানতে পারে এই ভাইরাস। ফোনের কল রেকর্ডিং, নম্বর, ছবি, পাসওয়ার্ড, এসএমএসসহ বিভিন্ন নথি সহজেই চুরি করে নিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারে ড্যাম।

ভাইরাস ড্যাম ফোনের তথ্য চুরি করতে উন্নতমানের ‘এনক্রিপশন অ্যালগরিদম’ ব্যবহার করে। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স এই ভাইরাস থেকে নিজের ফোন বাঁচাতে পরামর্শ দিয়েছে, অবিশ্বস্ত এবং ভুয়া ওয়েবসাইট ঘাঁটা অবিলম্বে বন্ধ করতে হবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের। পাশাপাশি, ভুয়া ইমেল এবং এসএমএসে কোনও লিংক দেয়া থাকলে, সেই লিংক না খোলার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। অত্যন্ত আধুনিক এন্টিভাইরাস ফোনে লাগিয়ে রাখার পরামর্শ দেয়া হয়েছে সংস্থার তরফে। কোনও ওয়েবসাইটে প্রবেশের আগে, সেই ওয়েবসাইটের পুরো নাম এবং বিস্তারিতও যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ড্রয়েড ফোনতথ্য চুরিনতুন ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT