তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে গুগলের ভূমিকম্প শনাক্ত অ্যালার্ট সিস্টেম চালু

Smartphone app alert for earthquake detection in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Smartphone screen showing earthquake alert app with options to drop, cover, and hold during an earthquake. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু করেছে গুগল। এ ফিচারটি দেশে ভূমিকম্প শনাক্ত ও ভূমিকম্প নিয়ে মানুষকে সতর্ক করতে সহায়তা করবে। ব্যবহারকারীরা সার্চের মাধ্যমে ও সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ভূমিকম্প সম্পর্কিত আগাম সতর্কবার্তা পাবে।

একইসাথে ভূমিকম্পের পর করণীয় বিষয়গুলো সম্পর্কেও এ ফিচার থেকে মানুষ বিভিন্ন তথ্য পাবেন। ব্যবহারকারীরা বিনামূল্যে এটি ব্যবহার করতে পারবেন। ২০২০ সালের আগস্টে এ ফিচারটি কাজ শুরু করে।

তখন ফিচারটি নিউজিল্যান্ড ও গ্রিসে প্রথমবারের মতো চালু হয়। বর্তমানে এটি কাজাখস্তান, কিরগিজস্তান, ফিলিপাইন, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তানে চালু রয়েছে।

বিষয়:গুগল ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…