চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোবল বাড়ানো জয়ে বড়দিন উদযাপনে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চোট কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। কঠিন সময়ে ফিরে জ্বলে উঠেছেন ব্রাজিলীয় তারকা। গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে কার্লো আনচেলত্তির দল। জয়ে ফিরে দলের মনোবলও ফিরেছে, বলছেন ইতালিয়ান কোচ।

ইতালিয়ান ক্লাব আটালান্টার মাঠে মঙ্গলবার রাতে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের তিন গোলের অন্য দুটি এসেছে কাইলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের থেকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে বছরের শেষটা রাঙিয়েছে রিয়াল। জানুয়ারিতে পরের ম্যাচে আরবি সলজবুর্গের বিপক্ষে নামার আগে পূর্ণশক্তিতে ফিরতে পারবেন, ধারণা আনচেলত্তির। তাতে বড়দিন উদযাপনটা বেশ ভালোই হবে লস ব্লাঙ্কোসদের।

ম্যাচ শেষে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিন পয়েন্টের জয় এটি, মনোবল বাড়ানো জয়, এবার আমরা বড়দিন উদযাপনে যাচ্ছি। ধীরে ধীরে আমাদের খেলোয়াড়দের ফিরে পাচ্ছি। আজ ভিনিসিয়াস খেলেছে, রদ্রিগো খেলেছে, আমরা কামাভিঙ্গাকে ফিরে পাবো। আমাদের বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা (চ্যাম্পিয়ন্স লিগের স্ট্যান্ডিংয়ে) শীর্ষ আটে উঠতে পারতাম। কিন্তু পরিস্থিতি আমাদের পক্ষে যায়নি। এখন আমাদের উদ্দেশ্য পরিষ্কার, হাতে দুটি ম্যাচ আছে এবং দুটিই আমরা জিততে চাই।’

চোট কাটিয়ে খেলোয়াড়রা ফিরতে শুরু করেছে। এরমাঝেই আবার শঙ্কা জাগিয়েছে এমবাপের চোট। যদিও ফরাসি তারকার চোট খুব বেশি গুরুতর নয়, বলছেন ইতালিয়ান কোচ।

ম্যাচে কোনো খেলোয়াড়ের ট্যাকল কিংবা সংঘর্ষের শিকার হননি এমবাপে। তবে ঊরুতে অস্বস্তির কারণে ৩৫ মিনিটে তাকে তুলে নেন কোচ, ‘এমবাপের টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। দেখা যাক, পরীক্ষায় কী আসে। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।’

ট্যাগ: আটালান্টাআনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

India's Home Minister Amit Shah and India's Defence Minister Rajnath Singh present a garland to Prime Minister Narendra Modi, as Bharatiya Janata Party (BJP) supporters celebrate the Bihar state assembly election results, at the party headquarters in New Delhi, India, November 14, 2025. REUTERS/Adnan Abidi

এপস্টেইনের নথিতে মোদির নাম: পশ্চিমবঙ্গের ভোটে নতুন রাজনৈতিক সমীকরণ

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি ২, ২০২৬
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT