অপরাধ

এমপি আনোয়ারুল হত্যার মূল হোতা যুক্তরাষ্ট্রে পালিয়েছে: ডিবি প্রধান

ডিবি প্রধানের ছবি, বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, অফিসে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের ডিবি প্রধানের অফিসে বসে ছবি, তিনি একটি ডেস্কের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।

রোববার ২৬ মে সকালে ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।

এমপি আনার হত্যা ঘটনা তদন্তের জন্য ডিবি প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্য সকালে কলকাতা গেছে। দলে অন্যদের মধ্যে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

ডিবি প্রধান জানান, শাহীনকে দেশে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

বিষয়:আখতারুজ্জামান শাহীন এমপি আনার হত্যা ঝিনাইদহ-৪ আসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…