চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্টিতে আস্ত অজগর নিয়ে খেল দেখালেন অনন্যা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ২০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

সম্প্রতি মুম্বাইয়ে ছিল আম্বানী পরিবারের এক জমকালো অনুষ্ঠান। মুকেশ আম্বানীর মেয়ে ইশা আম্বানী ও তার বর আনন্দ পিরামলের যমজ সন্তান কৃষ্ণ ও আদিয়ার প্রথম জন্মদিনের পার্টি ছিল এটি। সেই উপলক্ষেই আম্বানীদের বাড়িতে হাজির হন বলিপাড়ার বেশ কিছু তারকারা। আনন্দে মাতেন সবাই। তবে এই জন্মদিনের পার্টিতে আস্ত এক অজগর সাপ নিয়ে খেল দেখিয়ে রীতিমত সবাইকে চমকে দিলেন অনন্যা পাণ্ডে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গলায় মস্ত অজগর সাপ ও আরেকটি সাপ নিয়ে কেরামতি দেখানোর ছবি দেন এই অভিনেত্রী! মূলত সাপ নাকি বড়ই ভালবাসেন উঠতি এই অভিনেত্রী। তবে শুধু সাপ নয় আম্বানীদের বাড়ির অনুষ্ঠানে ছিল একাধিক কুকুর ছানাও। সেখান থেকে ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্যা লেখেন, ‘‘আমার কাছে স্বর্গ মানে সাপ ও কুকুর ছানা। এই দুই জন্তু আমার ভীষণ প্রিয়।’’

তবে শুধু অনন্যা নয়, সাপ নিয়ে কেরামতি দেখান শাহরুখ খানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ইশার ভাই অনন্ত আম্বানী শাহরুখের হাতে একটি সাপ ধরিয়ে দেন। হাতে সাপ ধরিয়ে দেওয়ার পরে এক বারও বুক কাঁপেনি শাহরুখের।

এরপরে শাহরুখের ঘাড়েও একটি সাপ রেখে দেন অন্য এক জন। তাতেও নির্বিকার বাদশা। হাতে ও ঘাড়ে সাপ নিয়ে দিব্যি কেরামতি দেখালেন শাহরুখ। সাপে ভয় পাওয়া তো দূরের কথা, এতটুকু বদল দেখা গেল না তার চোখমুখের অভিব্যক্তিতেও।

সূত্র: মিড ডে

ট্যাগ: অজগর সাপঅনন্যা পান্ডেমুকেশ আম্বানিশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ সরকারের

ফেব্রুয়ারি ১, ২০২৬

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি ১, ২০২৬

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি ১, ২০২৬
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT