বলিপাড়ায় ছবি হিট না হলেও আলোচনায় উঠতি নায়িকা অনন্যা পাণ্ডে। তার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের আগ্রহের কমতি নেই। হোক সেটি প্রেম কিংবা অন্য কিছু! এসব গুঞ্জনের মাঝেই এবার মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন এই স্টারকিড।
নতুন বাড়ি কেনার খবর অনন্যা নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই।’ শুধু তাই নয়, নতুন বাড়িতে দীপাবলির পূজাও সেরেছেন এই অভিনেত্রী।
এদিকে অনন্যার এই পোস্ট ঘিরে চলছে হইচই। গুঞ্জনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, অনন্যা নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।
তবে কি নতুন বাড়িতে বলি অভিনেতা ও প্রেমিক আদিত্য রায় কাপুরের সাথে লিভ ইন করবেন অনন্যা! যদিও এ বিষয়ে কেউ মুখ খুলেননি দুজনের কেউই তবে গুঞ্জন এমনটা শোনা যাচ্ছে।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেন অনন্যা পাণ্ডে। এখন পর্যন্ত বেশ কিছু সিনেমাতে অভিনয় করলেও তেমন হিট কোন সিনেমা দর্শকদের উপহার দিতে পারেননি।








