জনপদ

জয়পুরহাটে বৃদ্ধাকে জবাই করে হত্যা

মাদকাসক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে

জনসমাগমের মধ্যে একত্রিত মানুষজন, কিছু মানুষ বাইক দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে এক বৃদ্ধাকে হত্যার ঘটনাস্থলে মানুষের ভিড়, ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে জোসনা কুণ্ডু ৬৩ নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের হরিবাসর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার মাদকাসক্ত ছেলে নিশিত কুণ্ডু (৩৫) কে আটক করেছে।

নিহত বৃদ্ধা পৌর শহরের হরিবাসর মোড় এলাকার মৃত হরিকুণ্ডুর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ওই বৃদ্ধা তার ছেলেকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেতেন। শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা বৃদ্ধার ঘরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ. কে. এম আলমগীর জাহান জানান, এ হত্যাকাণ্ডের জন্য ওই বৃদ্ধার মাদকাসক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত করছে।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।

বিষয়:মাদকাসক্ত ছেলে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…