চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার না পেয়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
১০:২২ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বিক্ষুব্ধ কৃষকের দাঁত ভেঙে গেছে, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

​ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারের তীব্র সংকটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি হয়েছে। রবি মৌসুমে পর্যাপ্ত সার না থাকায় কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল।

​গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার লেহেমবা ইউনিয়নের উমরাডাঙ্গী বাজারে সার বিতরণের সময় এই ক্ষোভ সহিংস রূপ নেয়।
​
​অভিযোগ ওঠে, সার সংকটের সুযোগ নিয়ে পাঁচজন কৃষক তিনটি ভ্যানে করে একজনের নামেই ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করলে সারবঞ্চিত অন্য কৃষকেরা বিক্ষোভে ফেটে পড়েন এবং হট্টগোল শুরু হয়।

​উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ফিরে আসেন। ​এসময় উত্তেজিত জনতা সমস্ত ক্ষোভ উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের ওপর ঢেলে দিয়ে বেধড়ক মারধর শুরু করে। ​হামলায় আকতার হোসেনের দাঁত ভেঙে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি মুমূর্ষু হয়ে পড়েন।
​
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

​উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আহত কর্মকর্তা এখনো শঙ্কামুক্ত নন। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করলেও এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলবিক্ষুব্ধ কৃষক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT