চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক জয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। পরের ম্যাচে অবশ্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এ অলরাউন্ডার। ব্যাট-বল না হাসলেও ম্যাচ শেষে হাসিমুখেই ফিরেছেন এই টাইগার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১১ রানে। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাকিবের দল।

ব্যাট হাতে সাকিব করেন ৬ রান আর বোলিংয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে পাননি উইকেটের দেখা। শীর্ষে ওঠা হায়দরাবাদের আট ম্যাচে পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলা চেন্নাই সুপার কিংস ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে হায়দরাবাদ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪০ এর বেশি তুলতে পারেন রাজস্থান।

ওপেনার আজিঙ্কা রাহানে ৫৩ বলে ৬৫ রানে অপরাজিত থাকা কেবল হতাশাই বাড়িয়েছে রাজস্থান রয়্যালস শিবিরে। টপঅর্ডারের আরেক ব্যাটসম্যান সান্জু স্যামসন ৩০ বলে ৪০ করে আউট হন। এ দুই ব্যাটসম্যান রান পেলেও মিডলঅর্ডারের কেউই প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেননি। যার ফল ১৫২ রানের ছোট লক্ষ্যর পথেও এমন হোঁচট।

দারুণ বোলিং করেছেন সানরাইজার্সের পেসার সন্দীপ শর্মা। এ ডানহাতি পেসার ৪ ওভারে মাত্র ১৫ রানে নেন একটি উইকেট। আরেক পেসার সিদ্ধার্থ  কাউল ৪ ওভারে ২৩ রানে দুই উইকেট। দুই পেসার মিলে হ্যাটট্রিক জয়ের পথ সহজ করেন।

সানরাইজার্সের ব্যাটসম্যানদের মধ্যেও রান পেয়েছেন টপঅর্ডার ব্যাটসম্যানরা। কেন উইলিয়ামসন ৪৩ বলে ৬৩। ওপেনার অ্যালেক্স হেলস করেন ৪৫।

Reneta

আর্চার নেন তিন উইকেট। দুটি উইকেট নেন ক্রিশনাপ্পা গৌতম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০১৮লিড স্পোর্টসসাকিব অাল হাসান
শেয়ারTweetPin2

সর্বশেষ

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT