যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় বন্দুকধারীর গুলিতে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
মেট্রোপলিটান পুলিশ কমান্ডার স্টুয়ার্ট এমারম্যান জানিয়েছেন, বন্দুকধারীকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি, তবে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তাকে ধরতে অভিযান চলছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় হোয়াইট হাউজ থেকে মাত্র ২ মাইল দূরে কলম্বিয়া হাইটসের একটি অ্যাপার্টমেন্টের সামনে ঘটনা ঘটে।







