চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ নভেম্বর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা ও সাংসদ ফারুক। ৯ দিনের মাথায় তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। তবে তিনি করোনা মুক্ত হননি।

চ্যানেল আই অনলাইনকে এ অভিনেতার স্ত্রী ফারহানা পাঠান জানান, করোনার কোনো সংক্রমণ না থাকায় তাঁকে (ফারুক) বাসায় নিয়ে আসা হয়েছে। অন্য কোনো সমস্যা না থাকলেও তিনি করোনা মুক্ত নন।

নায়ক ফারুক পুরোপুরিভাবে সুস্থ আছেন। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান ফারহানা।

এদিকে অভিনেতা ফারুকের মেয়ে তাবাসসুম তুলসির করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। পরিবারের দাবি, বাবার সংস্পর্শ থেকে তার করোনা পজিটিভ এসেছে। তবে হাসপাতাল নয়, এ অভিনেতার মেয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনিও সুস্থ হয়ে উঠছেন।

সিঙ্গাপুর থেকে যক্ষ্মার চিকিৎসা নিয়ে দেশে ফেরার ১৫ দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ঢাকা ১৭ আসনের এমপি ফারুক। ২০ অক্টোবর সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর করোনা টেস্ট করিয়ে ৮ নভেম্বর সংসদে গিয়েছিলেন লাঠিয়াল ছবির এই নায়ক। তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। ১৪ নভেম্বর ভাসানটেন সরকারি কলেজে বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন করেন তিনি। পরিবারের ধারণা, সেখান থেকেই নায়ক ফারুক করোনা আক্রান্ত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআইসোলেশনকরোনাফারুকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৩

জুন ২২, ২০২৬

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT