চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের রায়ে ভাগ্য ফিরছে ৪৭ হাজার গ্রাম পুলিশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

সারা দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যের জন্য আশাজাগানিয়া এক রায়ে গ্রাম পুলিশের মহল্লাদারদের জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেডে এবং দফাদারদের ১৯তম গ্রেডে বেতন নির্ধারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এছাড়া আদালত তার রায়ে মুজিব বর্ষ শুরুর আগেই গ্রাম পুলিশদের প্রাপ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন।

আদালতে গ্রাম পুলিশদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হ‌ুমায়ূন কবির পল্লব। তার সাথে ছিলেন অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান।

আজকের রায়ের বিষয়ে ব্যারিস্টার হ‌ুমায়ূন কবির পল্লব বলেন: এর আগে ২০০৮ সালে গ্রাম পুলিশের সদস্যদের জাতীয় বেতন স্কেলের চতুর্থ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ২০১৭ সালে ৩৫৫ জন গ্রাম পুলিশ সদস্য হাইকোর্টে একটি রিট করেন।

সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট একটি রুল জারি করেন। রুলে ২০০৮ সালের সিদ্ধান্ত অনুসারে গ্রাম পুলিশ সদস্যদের চতুর্থ শ্রেণিতে অন্তর্ভুক্তির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর এই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দিলেন হাইকোর্ট।

Reneta

মোট ৩৫৫ জন গ্রাম পুলিশ সদস্য এই রিট করলেও সারা দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশই এই রায়ের আওতায় আসবেন বল জানান রিটের পক্ষের আইনজীবী হ‌ুমায়ূন কবির পল্লব।

এই আইনজীবী আরো বলেন, বর্তমানে গ্রাম পুলিশের দফাদারেরা ৭ হাজার ও মহল্লাদাররা সাড়ে ৬ হাজার টাকা বেতন ভাতা পান। এতে পরিবার নিয়ে তাদের জীবন ছিল কষ্টের। তাই ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যের জন্য আজকের রায় অবশ্যই আশাজাগানিয়া। ২০তম ও ১৯তম গ্রেডে বেতন পেলে এদের জীবন মান পাল্টে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রাম পুলিশবেতন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT