চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের দখল করা জমি উদ্ধার

তানভীর আশিকতানভীর আশিক
৯:০৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর বনানীতে মুক্তিযুদ্ধের বিরোধী অন্যতম সংগঠক ও পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর আব্দুল মোনায়েম খানের দখল করা ১০ কাঠা জমি দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সেখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভাঙ্গা হয়েছে মোনায়েম খানের বাড়ি ‘বাগ-ই-মোনায়েম’র অবৈধ অংশও।

উচ্ছেদের পর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ৫০ বছর পর স্বাধীনতা বিরোধীদের  কবল থেকে ওই জায়গা দখলমুক্ত করা হলো। ওই জায়গায় সড়ক প্রশস্ত করা হবে।

বনানী কবরস্থানের পাশেই ২৭ নম্বর সড়কের এ ব্লকের ১১০ নম্বর বাড়ির বৈধ  জমি ৫ বিঘা। তবে ওই  জমির বাইরে ১০ কাঠা  জমি দীর্ঘদিন থেকে দখল করে মোনায়েম খানের পরিবার গড়ে তোলে বিভিন্ন স্থাপনা। সেখানে অবৈধভাবে গড়ে ওঠা কার শোরুম, গার্ডরুমসহ প্রাচীর দেয়াল উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

dsc_4847
মোনায়েম খানের দখল করা জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএন‌সি‌সি) প্রধান প্রকৌশলী ব্রিগে‌ডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম বনানী কবরস্থানের সামনে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রি‌ফিং করেন। এরপর শুরু হয় আলো‌চিত উচ্ছেদ কার্যক্রম।

dsc_4852
মোনায়েম খানের দখল করা জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনেক আগে থেকেই এলাকায় কোন কোন স্থাপনা অবৈধ তা পর্যবেক্ষণে রাখা হচ্ছিল বলে জানায় ডিএনসিসি।

Reneta

সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, অবৈধ ১০ কাঠা অংশটুকু উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া মোনায়েম খানের বৈধ সম্পত্তির পরিমাণ ৫ বিঘা বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ ১০ কাঠা জায়গার সম্পত্তি দখল করে ছিলেন। উচ্ছেদের পর রাস্তা নির্মাণের জন্য জায়গাটি খুলে দেয়া হবে বলে বলেও জানানো হয়েছে।

মোনায়েম খানের দখল করা জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোনায়েম খানের দখল করা জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

তবে ওই  জমির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ আছে বলে দাবি করেছেন মোনয়েম খানের পরিবার। রাজধানীতে এ ধরণের আরো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

মুসলিম লীগের অন্যতম নেতা মোনায়েম খান ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব পান। তারপর থেকেই বাংলার মানুষের স্বাধিকার আন্দোলন দমনে পাকিস্তানিদের পক্ষে বড় ভূমিকা রাখেন। এ কারণেই স্বাধীনতা যুদ্ধের সময় বনানীর এই বাড়িতে মুক্তিবাহিনীর সদস্যরা তাকে গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

https://youtu.be/9NDaPNAVYw4

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোনায়েম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT