চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তির হোক ফিরতি যাত্রাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৪, মে ২০২২
সম্পাদকীয়
A A

নানা আশঙ্কা আর পূর্ব ধারণাকে ভুল প্রমাণ করে এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে সহজ ও স্বস্তির হয়েছে। নির্বিঘ্নে গ্রামে ফিরতে পেরেছে মানুষ। যদিও ঈদযাত্রার আগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শঙ্কা প্রকাশ করেছিল, আগে থেকে প্রস্তুতি না নিলে সড়কে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অবিশ্বাস্যভাবে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। এমনকি মানুষ এতটা স্বস্তির সঙ্গে গ্রামে পৌঁছাতে পারবে- সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ ব্যক্তিরাও তা ভাবতে পারেননি। যদিও ঈদের আগে ৩০ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে। কারণ মহাসড়কগুলোর অবস্থা খুবই ভালো।’ তার এই কথা সত্যি হয়েছে।

করোনার কারণে বিগত দুই বছর ঈদ করতে না পারায় ব্যাপক সংখ্যায় মানুষ এবার পরিবার-পরিজন নিয়ে গ্রামে ঈদ করতে গেছে। অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ মানুষ ঢাকা ছেড়েছে। সেই যাত্রায় ছিল না ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজট। সড়কে ছিল না কোনো বিশৃঙ্খলা। তাই কোনো ভয়ংকর পরিস্থিতিও দেখতে হয়নি।

মানুষ যে ভালোভাবে গ্রামে ফিরতে পেরেছে; এটা অবশ্যই সরকারের জন্য বড় এক সাফল্য। তবে সেই সাফল্য আংশিক। কেননা গ্রামে যাওয়া সেই মানুষগুলোর ফেরার বিষয়টাও আছে। তাদের ফেরাটাও স্বস্তির হলে তবেই শতভাগ সাফল্য দাবি করা যাবে। আর সেটা হলে আমরা সবাই তখন হাত খুলে সরকারকে বাহবা দিতে পারবো। না হলে যথারীতি সমালোচনার মুখে পড়তে হবে সরকারকে।

এটা ঠিক, ঈদের বেশ কয়েকদিন আগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়া এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে সড়ক ব্যবস্থাপনা অনেকটা সহজ হয়েছে। কিন্তু ফেরার ক্ষেত্রে ততটা সময় পাওয়া যাবে না। আগামী বৃহস্পতিবারই বেশিরভাগ প্রতিষ্ঠানের ছুটি শেষ হয়ে যাবে। সেই কারণে অনেক মানুষকে একদিনে ঢাকায় ফেরার তাড়া থাকবে। তাতে সড়কে চাপ তৈরি হওয়াটাই স্বাভাবিক।

আর হিসাবটা এখানেই মেলাতে হবে। ঈদের আগে সড়ক ব্যবস্থাপনায় যতটা গতি থাকে, ঈদের পরে সেটা আর দেখা যায় না। দায়িত্বে থাকা অনেকের মধ্যেই একটা আয়েশিভাব চলে আসে। আমাদের অতীত অভিজ্ঞতায় বারবার এমন চিত্রই দেখা গেছে। তাই মানুষের ফিরতি যাত্রা স্বস্তির করতে হলে- এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে। তৎপর থাকতে হবে আগের মতই।

Reneta

আমরা মনে করি, সড়ক ব্যবস্থাপনায় থাকা কর্মকর্তারাও এসব নিয়ে চিন্তা করবেন। নিজেদের শতভাগ সাফল্য পেতে চেষ্টার ত্রুটি করবেন না তারা। মানুষ স্বস্তির সঙ্গে কর্মস্থলে ফিরতে পারলে স্বস্তি পাবে সরকারও।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদযাত্রাঈদুল ফিতরঈদের ফিরতি যাত্রাগণপরিবহনমহাসড়কসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT