চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বদেশি মিডিয়ায় ৩৬০ ডিগ্রির ব্যর্থতার গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। একটাতেও ফাইনালে উঠতে পারেনি সাউথ আফ্রিকা। একইভাবে চারটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। বিশ্বকাপের মতো এখানেও ফাইনালে যেতে ব্যর্থ প্রোটিয়ারা।

এবি আইসিসি ওয়ার্ল্ড টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন পাঁচটি। এই পাঁচবারে ফাইনালের মুখ দেখেনি সাউথ আফ্রিকা।

জাতীয় দলের জার্সির বাইরে ১২ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে দুটি ফাইনাল খেললেও দুটিতেই হেরেছেন। একটি ফাইনালেও ব্যাট হাতে দাগ কাটতে পারেননি।

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং সাউথ আফ্রিকার মজানসি সুপার লিগও খেলেছেন। কোনোটাতেই ফাইনালে উঠতে পারেননি।

সাউথ আফ্রিকায় টাইটানসের হয়ে একবার শিরোপা জিতেছেন এবি। তবে ট্রফি জয়ের প্রধান পারফর্মার তিনি ছিলেন না। বরং দলের হয়ে মূল পারফর্মার ছিলেন হেনরি ডেভিডস, অ্যালবি মরকেল এবং ফারহান বেহারদিয়েন। শেষদিকে এবি চেয়ে পারফরম্যান্সে এগিয়ে ছিলেন এইডেন মার্করামও।

বিশ্বকাপের পরিসংখ্যান দিয়ে ডি ভিলিয়ার্সকে মাপা এবং তার দক্ষতা সম্পর্কে একটুও সন্দেহ নেই। তিনি বিশ্বকাপের ম্যাচে সাউথ আফ্রিকার সর্বোচ্চ রান-স্কোরার। গড় ৬৩.৫২। কিন্তু সেই রান সাউথ আফ্রিকাকে বিশ্বকাপ জিততে বা এমনকি ফাইনালেও খেলতে সাহায্য করেনি।

Reneta

‘মিস্টার ৩৬০’ ডিগ্রি একজন ভীষণ প্রতিভাবান, যখন তখন অনেককিছু করতে পারেন। কিন্তু তিনি যথেষ্ট জেতেননি– বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে যেখানে তিনি সুখ্যাতি অর্জন করেছেন।

ক্রীড়াঙ্গনে ডি ভিলিয়ার্সের বড় বড় সব নায়ক লেব্রন জেমস, টাইগার উডস এবং রজার ফেদেরার তাদের সাফল্যের পরিমাপ করেন। তারা পরিসংখ্যানের মাধ্যমে বিখ্যাত হননি বরং তারা কতটি শিরোপা জিতেছেন তার দিয়ে তাদের বিচার করা হয়।

ডি ভিলিয়ার্স সীমিত ওভারের ফরম্যাটে কিংবা ফ্র্যাঞ্চাইজি বা দেশের হয়ে কিছুই অর্জন করেননি। যা তুলে ধরে তিনি ফ্যাফ ডু প্লেসিসকে এই জঘন্য কথাটি বলতে পারেন, ‘আমি প্রোটিয়াদের বাঁচাতে পারি।

২০০৭ ও ২০১১ বিশ্বকাপে সাউথ আফ্রিকা দলের ‘প্রধান ব্যক্তি’ ডি ভিলিয়ার্স ছিলেন না। সেখানে দলের গুরু দায়িত্ব ছিল জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ, শন পোলক ও মার্ক বাউচারের মতো সিনিয়র ক্রিকেটারদের কাঁধে।

২০১৫ বিশ্বকাপে প্রোটিয়া দলের ‘মূল ভরসা’ ছিলেন এবি। কিন্তু হাতছোঁয়া দূর থেকে ফাইনাল মিস করেন তিনি। নিউজিল্যান্ডের কাছে হেরে তার মতো দলও সুযোগ নষ্ট করে।

গত দুই বছরে ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবার ফ্লপ করেছেন, কেবলমাত্র তার দলের সহকর্মী বা কোচিং স্টাফই নয়, জাতীয় নির্বাচকরা তাকে বিশ্বাস করতে পারেননি। তিনি একজন বিশেষ খেলোয়াড়, কিন্তু কখনোই সফলতার নিশ্চয়তা দিতে পারেননি।

দুদিন আগেই বিস্ফোরক খবর বের হয় জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু বোর্ড তার অনুরোধ প্রত্যাখ্যান করে। সেই প্রকাশের পর দেশের অন্যতম সেরা ক্রিকেটারের ব্যর্থচিত্র নিয়ে এমনই এক বিশ্লেষণ লিখেছে সাউথ আফ্রিকার প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘সানডে ইন্ডিপেনডেন্ট’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিডি ভিলিয়ার্সবিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

জুন ১৯, ২০২৬
usa-israel

‘বাস্তবতার মুখোমুখি হোন’: ৩০ বছরের তলানিতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT