চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলতানা কামালের নিরাপত্তায় সাত আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ন ১৩, জুন ২০১৭
বাংলাদেশ
A A
সুলতানা কামাল

৭টি আন্তর্জাতিক সংগঠন

মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামালের নিরাপত্তা এবং তাকে হুমকি দেয়ার ঘটনার সঠিক তদন্ত দাবি করে বিবৃতি দিয়েছে ৭টি আন্তর্জাতিক সংগঠন।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে দেয়া সুলতানা কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে হেফাজতে ইসলাম নামে একটি ধর্মীয় সংগঠন প্রকাশ্যে তাকে গ্রেফতার, মারধর এবং দেশত্যাগের জন্য হুমকি দিয়ে যাচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে ফোরাম এশিয়া, ফ্রণ্ট লাইন ডিফেন্ডারস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস, এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট, এসোসিয়েশন অব প্রগ্রেসিভ কমিউনিকেশনস, ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সুলতানা কামালের নিরাপত্তাসহ ঘটনার তদন্তের দাবি করেছে।

বিবৃতিতে তারা জানিয়েছে: সুলতানা কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে হেফাজতে ইসলাম তাকে হুমকি প্রদানসহ যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে আমরা সেসম্পর্কে অবগত আছি। এই ঘটনা ছাড়াও বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ মানবাধিকার রক্ষা কর্মকাণ্ডের বিরুদ্ধে বার বার সহিংস ঘটনা ঘটেছে।

তারা বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছে, এ ইস্যুতে সরকারের নীরবতা অপরাধ করেও পরিত্রাণ পাওয়ার সংস্কৃতিকে শক্তিশালী করছে। ফলে উগ্রপন্থী গোষ্ঠীগুলো নির্ভয়ে তাদের চরমপন্থী মতামত প্রচার করে যাচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশের সংবিধান পরিপন্থী। এগুলো মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ডেরও বিরোধী।

“বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আইনি সুরক্ষা এবং ব্যক্তিগত জানমালের সুরক্ষা পাওয়ার সাংবিধানিক অধিকার সুলতানা কামালের রয়েছে। একইসঙ্গে তিনি মত প্রকাশের অধিকারও সংরক্ষণ করেন।”

Reneta

সংগঠনগুলো সুলতানা কামাল ছাড়াও তার পরিবার এবং দেশের অন্যান্য মানবাধিকারকর্মীদের শারীরিক এবং মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানয়েছে।

তারা বলেছে, অবাধ মতপ্রকাশের ক্ষেত্রে মানবাধিকারকর্মীরা যেন রাষ্ট্র বা অন্য কোনও পক্ষের হয়রানির শিকার না হন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: জাস্টিসিয়া- হেফাজতসুলতানা কামালসুলতানা কামাল-হেফাজতহেফাজত ইসলামহেফাজতে ইসলামহেফাজতের হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT