চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মতো বাংলাদেশেও অপবাদের খেলা

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৪:১৪ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
বাংলাদেশ
A A

ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীর মতো বাংলাদেশেও চলছে প্রগতিশীলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অপপ্রচার। এক্ষেত্রে প্রধান হাতিয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক।

কয়েকদিন আগেই ভারতে ‘দ্য গড অব স্মল থিংস’ উপন্যাসের জন্য বুকারজয়ী অরুন্ধতী রায়কে নিয়ে ছড়িয়ে পড়া অপপ্রচারে সরগরম ছিলো সামাজিক যোগাযোগের মাধ্যম। এমন অপপ্রচার চলছে বাংলাদেশেও।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা সুলতানা কামালকে নিয়ে চলছে অপপ্রচারের তীর। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টকশোতে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে সুলতানা কামাল ছাড়াও আলোচক হিসেবে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য অপু উকিল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাখাওয়াত হোসেন।

Banglabid

সেই টকশোতে মুফতি সাখাওয়াত হোসেন বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোন ধর্মীয় স্থাপনা থাকতে পারে না। এর পরিপ্রেক্ষিতে সুলতানা কামাল বলেন, আমি আপনার সঙ্গে একমত। মূর্তির মতো মসজিদও তো ধর্মীয় স্থাপনা। তাহলে তো সেটিও সেখানে থাকার কথা না।

এরপরই বিষয়টা নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক অপপ্রচার। এমনকি এর রেশ ধরে হেফাজতে ইসলামের নেতারা সুলতানা কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটামও দেন। তাদের বক্তব্য, সুলতানা কামালের পরিণতি নির্বাসিত সাহিত্যিক তসলিমা নাসরিনের মতো হবে। না হলে তার ‘হাড্ডি-মাংস’ থাকবে না।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্রমাগত এ ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচারে কারণে শুধু কোন ব্যক্তি নয়, বরং পুরো জাতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং নিও মিডিয়া বিশেষজ্ঞ ড. ফাহমিদুল হক।

ফাহমিদুল হক
Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, উত্তম বড়ুয়া তার ফেসবুক একাউন্টে কোরআন শরিফ অবমাননা করেছেন- এই কথা ছড়িয়ে ২০১২ সালে রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেক বাড়িঘর মন্দিরে হামলা চালানো হয়। কিন্তু পরে দেখা যায় তিনি নিজে সেটা শেয়ার করেননি, বরং কেউ তার টাইমলাইনে এসে শেয়ার করে গেছে। সেই অপপ্রচারের ফলও তো অনেককেই ভোগ করতে হয়েছিলো।

“সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কোন কন্ট্রোল নাই। ৫৭ ধারা আছে। সেটার প্রয়োগও কতোটা বা সেটাও হয় শেয়ার হওয়ার পরে। তাই এই সমস্যা সমাধানে, সবচেয়ে বেশি বাড়াতে হবে মিডিয়া লিটারেসি। অর্থাৎ আমি কোনটা বিশ্বাস করবো বা কোনটা বিশ্বাস যোগ্য না, কোনটা পড়া উচিত, কোনটা নয় সেটা বুঝে নিয়ে তারপরে নিউজ শেয়ারিংয়ে যাওয়ার প্রবণতা থাকতে হবে সবার। তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।”

সমস্যা সমাধানে অনলাইন ব্যবহারকারীদের অনলাইন আচরণ আরেকটু সুচিন্তিত ও যৌক্তিক হওয়া দরকার বলেও উল্লেখ করেন তিনি। বলেন: তাহলেই এসব সমস্যা কমে আসবে। চিন্তার ভিত্তিতে নিউজ করতে হবে গণমাধ্যমগুলোকেও। কোনটি নিউজ হবে আর কোনটি হবে না সেটা বুঝতে হবে। ফেক নিউজ ছড়িয়ে প্রায়ই কাউকে না কাউকে আক্রমণের শিকার করা হচ্ছে, সেটা কখনোই গ্রহণযোগ্য বিষয় না।

সম্প্রতি ভুয়া ওয়েবসাইটে প্রকাশিত অরুন্ধতী রায়ের একটি ভুয়া সাক্ষাতকারকে কেন্দ্র করে ভারতে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা চলে, ছড়ানো হয় অপবাদ।

‘৭০ লাখ ভারতীয় সেনাও কাশ্মীরের আজাদী ফোর্সকে পরাজিত করতে পারে না’, শিরোনামে পোস্টকার্ড.নিউজ নামক পাকিস্তানি একটি সাইটে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এই অপবাদ চলেছে, যে সাইটটি এর আগেও বিতর্কিত সংবাদ প্রকাশে পরিপক্বতা দেখিয়েছে।

এই সাইটের সংবাদের ওপর ভিত্তি করে বিজেপি এমপি, অভিনেতা পরশ রাওয়াল টুইট করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং কড়া সমালোচনা করেছেন, যা তার সমর্থকদের মধ্যে টুইটার প্রজন্মকে উস্কে দেয়ার পরিবেশ তৈরি করে। এরপর সিএনএন-আইবিএন বিতর্কে ভুপেন্দ্র চৌবে বলেছিলেন, রাওয়ালের টুইটটি পরিবেশকে আরো বেশি ঘোলাটে করে তুলেছে এবং ঘটনাকে উস্কে দিয়েছে।

মূলত এই পোস্টের উৎস ছিলো পোস্টকার্ড নামক একটি ডানপন্থী ভুয়া সাইট যা কোন গ্রহণযোগ্য সূত্র দিতে পারেনি। পাকিস্তানের একটি জাতীয়তাবাদী সাইট দ্য টাইমস অব ইসলামাবাদ গত ১৬ মে একটি গল্প প্রকাশ করে। ওই পত্রিকাটিও অরুন্ধতী রায়ের ‘৭০ লাখ ভারতীয় সেনাও কাশ্মীরের আজাদী ফোর্সকে পরাজিত করতে পারে না’ বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করে। ১৬ মে রেডিও পাকিস্তান একটি শিরোনাম দেয় ‘অরুন্ধতী রায় অকুণ্ঠ কাশ্মীরে ভারতীয় আগ্রাসন লজ্জাজনক’।

অরুন্ধতী রায়ের মন্তব্যের জন্য রেডিও পাকিস্তান বা টাইমস একটি সূত্রও দেয়নি। পরবর্তীতে পাকিস্তানের আরএইচ চ্যানেল তাকে উদ্ধৃত করে একই সংবাদ প্রকাশ করে, যা আসলে ছিল সম্পূর্ণ বানোয়াট।

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকভাস্কর্যসুলতানা কামালহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃত্রিম দ্বীপে চীনের সামরিক শক্তি সহ্য করা হবে না: যুক্তরাষ্ট্র

পরবর্তী

‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দলের মুখে বাজেট সমালোচনা মানায় না’

পরবর্তী

‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দলের মুখে বাজেট সমালোচনা মানায় না’

চ্যাম্পিয়ন্স লিগ যাদের ‘আজন্ম আক্ষেপ’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT