চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহউদ্দিন সম্পর্কে ভারত এখনও কিছু জানায়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ফার�?ক হোসেনফার�?ক হোসেন
৫:৩০ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৫
রাজনীতি
A A

সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে বাংলাদেশ সরকারকে এখনও ভারত সরকার কিছু জানায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সালাহউদ্দিনকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পরারাষ্ট্র মন্ত্রণালয়। ভারত যদি তাকে এখনই ফেরত দেয়, তাহলে ফেরত আনা হবে। আর যদি অবৈধ অনুপ্রবেশের মামলা চালায় তাহলে পরে ফেরত আনা হবে। সরকার ভারতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।

ভারত সরকার জানানোর পরই সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনা বা পরবর্তী ব্যবস্থা নেবে সরকার বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছিল কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাকে আইন-শৃঙ্খলা বহিনী গ্রেফতার করেনি। তবে তার বিরুদ্ধে মামলা ছিল, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছিল গ্রেফতার করার জন্য।

দীর্ঘ দু’মাস নিখোঁজ থাকার পরে ভারতের মেঘালয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিন আহমেদের। তার স্ত্রী হাসিনা আহমেদ বর্তমানে সেখানে আছেন।

অজানা এবং অবৈধ ভারতে প্রবেশের অপরাধে ভারতীয় আইনে সালাহ উদ্দিনের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। বিচারে দোষ প্রমাণিত হলে কারাদণ্ডসহ জরিমানা হতে পারে।

Reneta

সালাহ উদ্দিনের পক্ষ থেকে ইতিমধ্যে মেঘালয়ের শিলংয়ে আইনজীবী নিয়োগ করা হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনার দাবি করেছে তার দল বিএনপি।

মানব পাচার বন্ধে কঠোর অবস্থানে সরকার
বিশ্বজুড়ে আলোচিত মানব পাচার বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মানব পাচার রোধে মায়ানমারের অরক্ষিত আড়াইশ কিলোমিটার সীমান্তে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজারের মায়ানমার সীমান্তকে আরো সুরক্ষিত করতে সরকারিভাবে কাজ চলছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালাহ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT