চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের পর সেঞ্চুরি হাতছাড়া হৃদয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ১৮, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন তৌহিদ হৃদয়। অল্পের জন্য ইতিহাসগড়া হলো না এ তরুণের। গ্রাহাম হিউমের বলে বোল্ড হতেই থমকে গেল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি। দর্শকদের সেঞ্চুরি উদযাপনের সুযোগ দিলেন না হৃদয়। থামলেন ৯২ রানে। ৮৫ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা।

তার আগে সাকিব ৯৩ রান করে ফেরেন। নার্ভাস নাইনটিফে ফেরেন দুজনই। চতুর্থ উইকেট জুটিতে ১৩৫ রান যোগ করে এনে দেন তিনশ পেরোনো সংগ্রহ।

শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তৌহিদ হৃদয়কে নিয়ে ইনিংস বড় করছিলেন সাকিব। ছিলেন শতকের দ্বারপ্রান্তে। ৩৭.২ ওভারে ভুল করে বসেন হিউমের বলে। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ৮৯ বলে ৯৩ রান সংগ্রহ করেন সাকিব।

টস হেরে ব্যাট করতে নেমে ৮১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে হৃদয়ের জুটিতে অস্বস্তি কাটিয়ে স্বাগতিকরা পায় বড় সংগ্রহের পথ। ১৩৫ রানের নান্দনিক জুটি ভাঙে সাকিবের সেঞ্চুরি হাতছাড়ার মধ্য দিয়ে। ৮৯ বলে ৯টি চারে ৯৩ রান করেন এ বাঁহাতি।

উইকেটে পুরোপুরি থিতু হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তার আগে লিটন দাসও ফেরেন বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ নিয়ে। একশর আগেই তিন উইকেট হারিয়ে  অস্বস্তিতে পড়ে বাংলাদেশ।

৩৪ বলে ২৫ রান করে শান্ত বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রিনের অফস্পিনে লাইন মিস করে। তার আগে হঠাৎ লাফিয়ে ওঠা বলে কাভারে সহজ ক্যাচ তুলে দেন লিটন। ৩১ বলে করেন ২৬ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ডানহাতি পেসার মার্ক অ্যাডায়ারের আউটসুইংয়ের মুখে আলতো করে ব্যাট ছোঁয়ান বাংলাদেশ অধিনায়ক। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্ট্রিলিং তা লুফে নেন।
দশম ওভারে সাজঘরে ফেরেন লিটন দাসও। ৩১ বলে ২৬ রান করেন তিনি। কার্টিস ক্যামফারের বলে স্ট্রিলিংয়ের হাতেই ক্যাচ দেন এ ওপেনার।

 

Reneta

 

 

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজতৌহিদ হৃদয়প্রথম ওয়ানডেবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটিভিতে তারেক রহমানের নির্বাচনী ভাষণ ৯ ফেব্রুয়ারি, আবেদন করেনি অন্যদল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
মেয়েদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাছাইয়ে সাফল্যের প্রতিদান র‍্যাঙ্কিংয়ে পেলেন জ্যোতি-মারুফারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT