চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি গুদামে খাদ্যশস্যের বর্তমান ধারণ ক্ষমতা প্রায় ২১ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে সরকারি গোডাউন ও সাইলোতে খাদ্যশস্যের মোট ধারণ ক্ষমতা আছে প্রায় ২১ লাখ মেট্রিক টন। বছর শেষে ধারণ ক্ষমতা দাঁড়াবে ২২ লাখ মেট্রিক টনের কাছাকাছি।

রাজধানীর একটি হোটেলে খাদ্য অধিদপ্তর এবং তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় মধুপুর, ময়মনসিংহ এবং আশুগঞ্জে ৩টি স্টিল রাইস সাইলো নির্মাণের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি আজ এ কথা বলেন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহবুদ্দিন আহমদের সভাপতিত্বে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের পক্ষে চুক্তি সাক্ষর করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গাজীউর রহমান এবং তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তি সাক্ষর করেন তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ২০২০ সাল নাগাদ ধারণ ক্ষমতা বেড়ে প্রায় ২৭ লাখ ৪৫ হাজার মে.টন এবং ২০২৫ সাল নাগাদ ধারণ ক্ষমতা প্রায় ৩০ লাখ মেট্রিক টনে দাঁড়াবে।

কামরুল ইসলাম বলেন, অতীতের চেয়ে এখন খাদ্যশস্যর উৎপাদন বেড়েছে। বছরে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ মেট্রিক টন চাল এবং প্রায় ২৬ লাখ মেট্রিক টন গম উৎপাদন হয়। এসব খাদ্যশস্য সংরক্ষণ করার জন্য আধুনিক খাদ্য সংরক্ষণাগার বাড়াতে হবে। আর সেই পরিকল্পনা নিয়েই সরকার অগ্রসর হচ্ছে।

তিনি জানান, আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় ৩টি প্যাকেজে ৮টি সাইলো নির্মাণ করা হবে। এর মধ্যে ৬টি চালের এবং ২টি গমের সাইলো। প্যাকেজ ড-৩ এর আওতায় ময়মনসিংহ, মধুপুর ও আশুগঞ্জে ১টি করে মোট ৩টি সাইলো নির্মাণ করা হবে। এর মধ্যে ময়মনসিংহে নির্মিত সাইলোর ধারণ ক্ষমতা ৪৯ হাজার ৬৫০ মেট্রিক টন, মধুপুরে নির্মিত সাইলোর ধারণ ক্ষমতা ৪৮ হাজার ৩২০ মেট্রিক টন এবং আশুগঞ্জে নির্মিত সাইলোর ধারণ ক্ষমতা ১ লাখ ৮ হাজার মেট্রিক টন। ৩ টি সাইলোর সর্বমোট ধারণ ক্ষমতা হবে ২ লাখ ৫ হাজার ৯৭০ মেট্রিক টন।

Reneta

বন্যা, সাইক্লোন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য দীর্ঘ মেয়াদী কৌশলগত মজুদ সংরক্ষণ করার উদ্দেশ্যে বিশ্বব্যাংকের সহযোগিতায় স্টিল সাইলো নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। এই স্টিল সাইলোর অন্যতম সুবিধা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ৩ বছর পর্যন্ত খাদ্যশস্য সংরক্ষণ করা যায়। এ ছাড়া রাসায়নিক ও কীটনাশক ছাড়াই খাদ্যশস্য সংরক্ষণ করায় পুষ্টিমান ও গুণগত মান বজায় থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডভোকেট কামরুল ইসলামখাদ্য গুদামখাদ্যমন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT