চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমসাময়িক ঘটনা নিয়ে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৭
বিনোদন
A A
প্রজন্ম টকিজের ব্যানারে নির্মিত হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ইউটিউবে প্রকাশ হয়েছে

প্রজন্ম টকিজের ব্যানারে নির্মিত হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ইউটিউবে প্রকাশ হয়েছে

প্রজন্ম টকিজের ব্যানারে সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গত ২০ এপ্রিল থেকে প্রতি সপ্তাহে প্রজন্ম টকিজের ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে।

ইতিমধ্যে চারটি চলচ্চিত্র ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘একই পথে’ শিরোনামের চলচ্চিত্রটি কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ছোটগল্প অবলম্বনে নির্মিত। দেশভাগ, শৈশবে ফিরে যাওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক বিরোধের বিষয় এতে তুলে ধরা হয়েছে।

‘১০০ টাকা’ শিরোনামের চলচ্চিত্রটি গড়ে উঠেছে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে যাওয়া এক যুবকের বর্তমান অবস্থার সঙ্গে শৈশব স্মৃতির মানসিক টানাপোড়েন। ‘কাঁচবৃষ্টি’-তে দেখানো হয়েছে সামাজিক সম্মিলিত প্রতিরোধের কথা। মহল্লার এক মেয়েকে যখন বখাটে উত্যক্ত করছে, তখন একজন প্রতিবাদ করে পথ তৈরি করে। এরপর এই পথ ধরে বাকিরাও এগিয়ে আসে। চতুর্থ চলচ্চিত্রের নাম ‘কলম্বাস’। এতে দেখানো হয়েছে একদল তরুণ-তরুণীর বান্দরবান বেড়াতে যাওয়া আর সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা।

প্রজন্ম টকিজের প্রযোজক সালেহ সোবহান অনীম বলেন, আমরা সবসময় চেয়েছি অনলাইনে চলচ্চিত্র নিয়ে কাজ করতে। বিশ্বজুড়ে অনলাইন বিনোদনের এক নতুন জোয়ার দেখছি। কিন্তু আমাদের দেশে কেন কেউ এরকম কিছু করছে না? দেশে অনলাইন বিনোদন কেন এখনো একই গন্ডিতে আবদ্ধ আছে? সমাজের সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো যদি ছোটগল্পের মাধ্যমে তুলে ধরা যায় তাহলে দারুণ হয়। আসলে এই ভাবনা থেকেই এই কাজগুলো করছি।’

তিনি আরও বলেন, প্রকাশিত এসব চলচ্চিত্র শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকবে না। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এরই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে তাদের ভাবনার কথা জানতে চাওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT