চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাইকে ‘দুলাভাই জিন্দাবাদ’ দেখতে বললেন ডিপজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল! দীর্ঘদিন সিনেমার বাইরে থাকলেও অভিনয় নিয়ে ফিরতে চলেছেন তিনি। ২০ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে চলেছে ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি সিনেমা। মুক্তির সময়ে অসুস্থতার জন্য সিঙ্গাপুর থাকলেও সেখান থেকেই ছবিটি নিয়ে নাকি নিয়মিত খোঁজ খবর রাখছেন। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

মৌসুমী-ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিতে আছে এই প্রজন্মের জনপ্রিয় আরেক জুটি বাপ্পী ও বিদ্যা সিনহা মিম। ছবিতে ডিপজলকে দেখা যাবে একজন দায়িত্ববান দুলাভাইয়ের চরিত্রে। সিনেমায় তার স্ত্রীর ভূমিকায় প্রথমবারের মতো অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। ছবিটি চলতি মাসের ১৩ তারিখে মুক্তির তারিখ শোনা গেলেও ছবিটি মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর শুক্রবার।

ছবিটি মুক্তির তারিখ কেন পেছানো হল এবং কতোটি হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এমন প্রশ্ন করতেই মনতাজুর রহমান আকবর বলেন, গত মাসে আমরা মৌখিকভাবে বলেছিলাম যে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি ১৩ অক্টোবর মুক্তি দিব। কিন্তু সব দিক বিবেচনা করে আমরা অক্টোবরের ২০ তারিখে মুক্তি দিচ্ছি। ছবিটি মোট ১২৮টি হল পেয়েছে।

বহুদিন পর ঢাকাই সিনেমায় মুক্তি পাচ্ছে ডিপজলের সিনেমা। সিনেমাটি মুক্তির আগে তার সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে মনতাজুর রহমান আকবর আরো জানান, হ্যাঁ। বহুদিন পর ডিপজলের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমা নিয়ে তিনি ভীষণ আশাবাদী। ছবিটি নিয়ে সবার কাছে তিনি সিঙ্গাপুর থেকে দোয়া চেয়েছেন। এই ছবিটি অনেক কষ্ট করে তিনি কাজ করেছেন। সবাই যেনো হলে গিয়ে ছবিটি দেখে সেই আহ্বানও তিনি করেছেন।

ডিপজল কবে নাগাদ দেশে ফিরতে পারে, এমনটা জিজ্ঞেস করতেই এই নির্মাতা বলেন, এখনো ঠিক নেই। আরো মাস তিনেক সিঙ্গাপুর থাকতে পারে। কিংবা ডাক্তাররা যদি ক্লিয়ারেন্স দেয় তাহলে দেশে আসতে পারবে। কিন্তু নিয়মিত ট্রিটমেন্ট করাতে সেখানেই আগামি তিন মাস সিঙ্গাপুর যাতায়াত করতেই হবে।

রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন আহমেদ শরীফ, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডি জে সোহেলসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপজলদুলাভাই জিন্দাবাদমিমমৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT