চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

নভেম্বরের মাঝামাঝি সময় ঘোষণা দেয়া হয় চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী প্রথমবার জুটি বেঁধে ‘ক্যাসিনো’ নামে ছবি করছেন। শাকিব খানের বাইরে প্রথম অন্য নায়কের সঙ্গে বুবলীর প্রথম জুটি বাঁধার খবরের পর ব্যাপকভাবে আলোচিত হয় ‘ক্যাসিনো’। ওই মাসের ২৪ তারিখ থেকে শুরু হয় ছবির কাজ। কয়েক লট শুটিংয়ের পর এবার শেষ হচ্ছে বহুল আলোচিত ‘ক্যাসিনো’র কাজ।

ছবির পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ক্যাসিনো’র কাজ শেষের দিকে। ইতোমধ্যে বুবলী ডাবিং শেষ করেছেন। তার একটি গান ও আরেকটি গানের অর্ধেক শুটিং বাকি। গানের শুটিং শেষ হলেই বুবলীর পুরো কাজ শেষ হবে। বাকি থাকবে নিরব এবং তাসকিনের কিছু দৃশ্যের শুটিং, ২০ শতাংশের মতো।

১২ জানুয়ারির মধ্যে ক্যাসিনো’র পুরো শুটিং শেষ করবেন বলে জানান সৈকত নাসির। তিনি বলেন, নিরব-তাসকিনের কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্স বাকি আছে। ১২ জানুয়ারির আগে শেষ করবো। কারণ, ১৫ তারিখ থেকে ‘আকবর’র কাজ শুরু করবো। ‘ক্যাসিনো’ হবে হাইভোল্টেজ গল্পের সিনেমা। তাই পোস্ট প্রডাকশনে তুলনামূলক বেশি কাজ থাকবে।

‘ক্যাসিনো’ প্রসঙ্গে নিরব আগেই বলেছেন, কাজটি নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস। সঙ্গে বুবলী আছেন। ভালো কিছু করার চেষ্টা করেছি। কাজটিকে একটি মিশন হিসেবে শেষ করতে যাচ্ছি। ক্যাসিনো’র মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন প্যাটার্নে থ্রিলার গল্পের সিনেমা দেখবেন।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম সিনেমা ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান। ছবির গান করছেন ইমরান, কোনাল, সাজ্জাৎ হোসেন, মার্সেল। জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে ২০২০ সালের মার্চে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরইমরানকোনালক্যাসিনোতাসকিননিরববুবলীমার্সেললিড বিনোদনসাজ্জাৎ হোসেনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT