‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নাতনি নব্য’র উগ্র চালচলন, সোশাল মিডিয়ায় খোলামেলা ছবি, এছাড়া শাহরুখের পুত্র আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক এখন ভারতীয় গণমাধ্যমে বেশ আলোচিত। কারণ হিসেবে নানী জয়া বচ্চন দেখছেন নব্য’র অতিরিক্ত স্বাধীনতাকে। শুধু তাই নয়, নব্যর এমন খোলামেলা আচরণের জন্য জয়া দায়ি করছেন তার পুত্রবধূ ও নব্যর মামি ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
ভারতীয় সংসবাদ মাধ্যম বলছেন, বচ্চন পরিবারের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ সমর্থন করতে রাজি নয় অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের সঙ্গী জয়া বচ্চন। এমনকি নিজের নাতনি হলেও তা নয়। নব্যর এমন আচরণ, বিশেষ করে সোশাল মিডিয়ায় নব্যর যে আপত্তিকর কাজকর্ম তা কোনোভাবেই মেনে নিতে রাজি নন নানি জয়া বচ্চন। 
শোনা যাচ্ছে, সোশাল সাইটে নব্যর উদ্ধত ছবি, স্ট্যাটাস নিয়ে যথেষ্ঠ বিব্রত ও অস্বস্তিতে আছেন জয়া বচ্চন। এরজন্য নব্যাকে নাকি গালমন্দও করেছেন তিনি। আর তাই জয়া বচ্চনের সঙ্গে নব্যর সম্পর্কেরও অবনতি ঘটেছে। 
অন্যদিকে সোশাল মিডিয়ায় নব্যর এমন কাজে নাকি সমর্থন করছেন মামি ঐশ্বরিয়া বচ্চন। নব্যকে স্বাধীনমতো চলতে নাকি নিরব সমর্থন দিচ্ছেন ঐশ্বরিয়া। জয়া বচ্চন যাতে করে নব্যর স্বাধীন চলাফেরায় হস্তক্ষেপ না করে, সে বিষয়েও নাকি মাঝে মাঝে দ্বিমত পোষণ করছেন তিনি।
আর এ কারণে নানী জয়ার এমন হস্তক্ষেপে নাকি বেশ চটেছেন নব্য। আর তাই নব্য পুরোদমে নানিকে এড়িয়ে চলছে, শুধু তাই না নানির সঙ্গ ছেড়ে ঐশ্বরিয়ার সঙ্গে নাকি বেশি সময় কাটাতে দেখা যাচ্ছে নব্যকে।
বচ্চন বাড়ির এই বিষয়টি কোথায় গিয়ে দাড়ায়, তা দেখতে মুখিয়ে আছে ভারতীয় গণমাধ্যম। বউ-শ্বাশুড়ির মধ্যে বিনা কারণে উস্কানি দিতেও ভুলছে না কিছু কিছু ট্যাবলয়েড।








