চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাস ভেগাসে হামলা: অনিয়ন্ত্রিত বন্দুক আইনের কঠোর সমালোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের লাস ভেগাসে বন্দুকধারীর হামলায় বহু হতাহতের পর সেখানকার বন্দুক আইন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কেননা নেভাদা এমন একটি জায়গা যেখানে বন্দুক কিনতে কোন অনুমতি লাগে না।

সিএনএন জানায়, রোববার রাতে লাস ভেগাসে বন্দুকধারীর হামলায় এখনও পর্যন্ত ৫৮ জন নিহত ও ৫১৫ জন আহত হয়েছে। ওই হামলার পর এখন আলোচনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম নিয়ন্ত্রিত নেভাদার বন্দুক আইন।

অবশ্য লাস ভেগাসে কোন ধরণের বন্দুক দিয়ে হামলা চালানো হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু না বললেও হামলাকারী বৈধভাবেই বন্দুক কিনেছিল বলে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ বিশ্বাস করে।

নেভাদার বন্দুক আইনের কিছু উল্লেখযোগ্য বিষয়
নাগরিকদের অস্ত্র বহনের অধিকার নেভাদার সংবিধানের প্রথম অনুচ্ছেদেই সংরক্ষিত আছে। সেখানে বলা আছে- নিরাপত্তা ও আত্মরক্ষার বিষয় ছাড়াও আইনের মধ্য থেকে শিকার, বিনোদনমূলক কাজসহ অন্যান্য আইনগত বিষয়ে ব্যবহারের লক্ষ্যে প্রত্যেক নাগরিকেরই অস্ত্র রাখা ও বহনের অধিকার রয়েছে।

এই আইনের ফলে সেখানে বন্দুক কিনতে কোন অনুমতি লাগে না। কেউ একবারে যত খুশি ততগুলো বন্দুক কিনতে পারে। নির্বাচনী এলাকা, ক্যাসিনো, বারসহ প্রকাশ্যে অাগ্নেয়াস্ত্র বহন করা ও হামলা উপযোগী অসংখ্য গুলি ভর্তি অস্ত্র বহন করাও সেখানে বৈধ। তবে স্কুল বা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র বহন করা যায় না।

আবার সেখানে অস্ত্র কেনার আগে সেখানে কোন নির্দিষ্ট সময় অপেক্ষাও করতে হয় না। সেখানকার পুলিশও প্রাথমিক যোগ্যতা অর্জনকারী যে কাউকেই গোপন পিস্তল রাখার অনুমতি দিতে হয়। অন্যান্য রাজ্যের চেয়ে গোপন অস্ত্র রাখার লাইসেন্স বেশি প্রশংসা পেয়ে থাকে।

Reneta

অস্ত্র সহিংসতা প্রতিরোধী একটি সংগঠন নেভাদার বন্দুক আইন ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস সহ নিয়ন্ত্রিত রাজ্যগুলো থেকে অনেক অনেক নিম্নমানের বলে উল্লেখ করেছে। তবে খারাপ অবস্থায় থাকা ২৫টি রাজ্য থেকে তাদের অবস্থা ভালো বলে জানায় সংগঠনটি।

চলতি বছরের মার্চ-এপ্রিলে পরিচালিত একটি জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৮৩ শতাংশ যুবক মনে করে, বন্দুক দিয়ে সংঘটিত সহিংসতা তাদের দেশে একটি বড় সমস্যা। আবার ৪৭ শতাং মনে করে যদি আইনগতভাবে অস্ত্র কিনতে নাগরিকদের বাধ্য করা হতো তাহলে সহিংসতা অনেক কমে আসতো।

তবে অস্ত্র আইন কঠোর করার পক্ষে সমর্থন জানানোর জন্যও মাঝে মাঝে দেশটিতে নির্বিচারে গুলি চালিয়ে হামলার ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রলাস ভেগাসে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT