চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিয়াল-ম্যানসিটি ম্যাচ মানে জিদান-গার্দিওলার খেলা নয়!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

মাঠের খেলাটা যে খেলোয়াড়দেরই খেলতে হয় রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে সেটা যেন ভুলে গেছে সমর্থকরা। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবারের ম্যাচটার নাম এরইমধ্যে হয়ে গেছে জিনেদিন জিদানের সঙ্গে পেপ গার্দিওলার লড়াই। বিশ্বের সেরা দুই কোচ একই ম্যাচে ডাগআউটে দাঁড়ালে যা হয় আরকি! জিদান তাই হৈচৈ করে সবাইকে যতই ম্যাচের আসল সৌন্দর্যের কথা বোঝানোর চেষ্টা করুন না কেনো, বাকিদের সেটা শুনতে বয়েই গেছে!

নানা সমস্যায় জর্জরিত থেকে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ খেলতে মাদ্রিদে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ বুধবার বাংলাদেশ সময় রাত ২টায়। সবচেয়ে বড় সমস্যা আগামী দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না সিটিজেনদের। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম-নীতির তোয়াক্কা না করে খেলোয়াড় কেনার শাস্তি হিসেবে এই দশা হয়েছে। ওদিকে এ মৌসুমে আর প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এমন বাজে সময়টাতে শিষ্যদের সেরাটা উজাড় করে দিয়ে খেলার মন্ত্র দিচ্ছেন গার্দিওলা।

বাজে সময়ের চক্করে পড়েছেন বলে যেকোনো সময়ে একটা মরণ কামড় দিতে পারে গার্দিওলার ম্যানসিটি। এক খারাপ সময় পার করে রিয়ালকে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ জিনেদিন জিদানের সেটা অন্যকারোর চেয়ে ভালো করেই জানা। ফুটবল ভক্তদেরও জানা মোটামুটি। সেজন্যই মাঠের খেলায় কে কাকে বুদ্ধির মারপ্যাঁচে ফেলে কুপোকাত করেতে পারেন সেটা দেখার জন্য অধীর হয়ে আছে দর্শকরা।

প্রিমিয়ার লিগে বাঘ হলেও চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহ্যের কাছে ম্যানচেস্টার সিটি একেবারেই কচি এক দল। এই শিরোপাটা জেতার জন্য আইনকানুনের তোয়াক্কা না করে দল সাজালেও প্রতিবারই হতাশ হতে হয়েছে। তারপরও সিটিজেনদের সেরাদের কাতারে রাখা হয় শুধু একটি নামের জন্য, তিনি গার্দিওলা। ম্যানচেস্টার সিটি অতীতে কখনো ইউরোপ সেরা হতে না পারলেও গার্দিওলার নামের সঙ্গে আছে দুবার ইউরোপ সেরা হওয়ার বরমাল্য। বার্সেলোনাকে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ কী করতে পারেন সেটা ভালো জানা জিদানেরও। সেজন্য কৌশলের দাবা বোর্ডে প্রথম চালটা তিনিই চেলেছেন গার্দিওলাকে বিশ্বের সেরা কোচ দাবি করে।

‘এটা সেই ধরনের ম্যাচ যা দর্শকরা সবসময় দেখতে চায়। দারুণ একটা খেলা হবে। আমরাও খুশি। কারণ আমরা এই ধরনের ম্যাচই খেলতে চাই সবসময়। জানি না এটা ক্ল্যাসিকোর মর্যাদা পাবে কিনা। তবে দারুণ একটা ম্যাচ হবে এটা নিশ্চিত।’

নিজে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও দুবারের জয়ী গার্দিওলার প্রতি ভীষণ ভক্তি ও শ্রদ্ধা জিদানের, ‘বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির মতো দলকে কোচিং করিয়েছেন তিনি। আমি অনেক কোচকেই জানি, তবে তিনিই সেরা।’

Reneta

সেরা বললেও খেলাটা যে কেবল দুজনের কৌশলগত নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন জিদান, ‘মনে রাখতে হবে এটা রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ম্যাচ, জিদান-গার্দিওলার ম্যাচ নয়। দর্শকরা এ দুই দলের খেলা দেখতে চায়। আশা করি জম্পেশ একটা ম্যাচ হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজিনেদিন জিদানপেপ গার্দিওলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT