চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামগড় ব্যাটালিয়ন থেকে আজকের বিজিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

১৭৯৫ সালে রামগড় ব্যাটালিয়ন হিসেবে যাত্রা শুরু করা এই বাহিনী নানা বিবর্তন ও ঘটনার পরিক্রমায় সাতবার নাম পরিবর্তন করে এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

পারস্পারিক আস্থা, শ্রদ্ধাবোধ ও শৃংখলা মেনে দেশের জন্য কাজ করতে বর্ডার গার্ড কর্মকর্তা ও সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সীমান্ত রক্ষা, অভ্যন্তরীণ আইনশৃংখলা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিজিবির প্রশংসা করে এই বাহিনীকে হেলিকপ্টার দেয়ার ঘোষণা দেন।

বিজিবি দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার নির্দশন হিসেবে এবারই প্রথম ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স, এর মহাপরিচালক কৃষাণ কুমার শর্মা ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি কমান্ডার পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ইন্ট তোয়ের নেতৃত্বে দু’দেশের প্রতিনিধিদল উপস্থিত ছিলো।

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ৬০ জন বিজিবি সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ, প্রেসিডেন্ট বর্ডার গার্ড, বর্ডার গার্ড সেবা ও প্রেসিডেন্ট বর্ডার গার্ড সেবা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই সকল সমস্যার সমাধান করতে হবে। বিজিবি দিবসের অনুষ্ঠানে দেশের কৃষ্টি-সংস্কৃতি এবং স্বাধীনতা সংগ্রাম চিত্রায়িত করা হয় শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ডার গার্ড বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT