চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রকের মৃত্যু নিয়ে গুজব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

বুধবার আচমকা খবর আসে, সবচেয়ে বেশী পারিশ্রমিক নেয়া হলিউড অভিনেতাদের অন্যতম ডুয়াইন জনসন (দ্য রক) মারা গেছেন! মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর!-এমন খবরে চোখ ছানাবড়া সবার! কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, খবরটি একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। রকের মৃত্যুর গুজব নিয়ে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো।

হলিউডে জনপ্রিয় অভিনেতাদের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর রেওয়াজন নতুন নয়, এরআগেও বহু গুণী অভিনেতা এমন গুজবের শিকার হয়েছেন। এবার এর শিকার হলেন ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত এই অভিনেতা।

রকের মৃত্যুর গুজবটি পাঠকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে ‘বিবিসি’র বরাত দেয়া হয়। সেখানে বলা হয়, ভয়ঙ্কর একটি স্টান্ট নিতে গিয়ে ব্যর্থ হন ডুয়াইন জনসন। আর তখনই মারা যান তিনি।

এমন সংবাদ মুহূর্তেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হাজার হাজার ভক্ত অনুরাগীরাও গুজবের ফাঁদে পা রাখেন। সংবাদটি শেয়ার করে সোশাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করে জানতে চান, সত্যিই কি রক মারা গেছেন কিনা?

এমন গুজবে সংবাদে সাড়া দেন রক নিজেই। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দেন তিনি। যেখানে দেখা যায়, জিমনিশিয়ামে শরীর কসরতে ব্যস্ত তিনি। লিখেন, কোনো গুজবে কান না দিতে। বরং নতুন প্রজেক্টে নিজের ব্যস্ততার কথা জানান রক।

এবারই প্রথম নয়, এরআগেও দুইবার রকের মৃত্যুর গুজব ছড়িয়ে ছিলো ইন্টারনেটে। ২০১১ সালে ফেসবুকে তার মৃত্যুর খবর ভাইরাল হয়। এরপর ২০১৪ সালে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭’-এর শুটিং চলাকালীন আরেকবার মৃত্যুর গুজব ছড়ায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবফাস্ট এন্ড ফিউরিয়াসমৃত্যুরক
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT