চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর ‘কি-প্লেয়ার’ মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ রানে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। খালি চোখে খুব আহামরি বোলিং হয়তো নয়! কিন্তু ম্যাচের গতিবিধিতে যাদের নজর ছিল, তাদের ভালোই জানা কোন পরিস্থিতি থেকে সাকিব আল হাসানের সঙ্গে মিলে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন মিরাজ!

উদ্বোধনী জুটিতে ১৬ ওভারে নব্বইয়ের কাছাকাছি রান। বড় সংগ্রহের দিকে দাপটেই এগোচ্ছিল উইন্ডিজ। জুটি ভাঙতে মিরাজের শরণাপন্ন হলেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে সুনীল আমব্রিসকে মাহমুদউল্লাহর ক্যাচ বানালেন মিরাজ। দল পেল ব্রেক-থ্রু। পরে সাকিবকে যোগ্য সঙ্গ দিয়ে আটকে রাখেন ক্যারিবীয়দের রানের চাকাও!

ম্যাচ শেষে সাকিব নিজেই বলেছিলেন, মিরাজের সঙ্গে তার ওই বোলিং স্পেলটা ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের পর অধিনায়ক মাশরাফীও জানালেন একই কথা। সঙ্গে যোগ করলেন, আসছে বিশ্বকাপ ও ভবিষ্যতের সিরিজগুলোতে দলের মূল খেলোয়াড়দের একজন হয়ে উঠবেন অফস্পিন-অলরাউন্ডার মিরাজ।

Banglabid

‘সে (মিরাজ) দারুণ খেলছে। যদি মিরাজের গত বছরের পারফরম্যান্সগুলোর দিকে তাকান, বুঝতে পারবেন সে দিন দিন আরও পরিণত হচ্ছে। উইকেট যতই জটিল হোক না কেনো, সে নিজে থেকেই বিষয়টা বুঝে নেয়। তারপর সেভাবে বল করে। সে আমাদের দলের একজন কি-প্লেয়ার।’

মাশরাফীকে সঠিক প্রমাণ করছে মিরাজের ওয়ানডে রেকর্ডও। ২০১৭ সালে ওয়ানডে অভিষেকের পর ২৬ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। খুব বেশি হয়তো নয়। কিন্তু চোখে প্রশান্তি এনে দিতে পারে মিরাজের রান খরচের গড়। বর্তমানে ধুমধাড়াক্কা ক্রিকেটের যুগে ম্যাচপ্রতি ওভারে খরচ সাড়ে চারেরও নিচে, এমন রানরেট, একজন স্পিনারের জন্য আদর্শই। নতুন কিংবা পুরনো, বল হাতে সাকিবের পাশাপাশি মিরাজও এখন মাশরাফীর হাতে নয়া অস্ত্র! এ অফস্পিন-অলরাউন্ডার বলে পাশাপাশি ব্যাটেও অবদান রাখছেন টাইগারদের নানা স্মরণীয় অর্জনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনাবাহিনীর কেরাত ও আজান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়া অঞ্চল

পরবর্তী

সাপ্তাহিক ছুটিতে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়

পরবর্তী

সাপ্তাহিক ছুটিতে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়

লিগেও তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT