চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিলেন বিএসএমএমইউ’র ভিসি কনক কান্তি বড়ুয়া

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১০:৪০ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার ঐতিহাসিক ক্ষণ পেরুনোর পরেরদিন আজ বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান।

এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া করোনার ভ্যাকসিন নেন।

সকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় হাসপাতাল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

এই পাঁচ হাসপাতালের নিজস্ব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা আজ করোনার ভ্যাকসিন পাবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিএসএমএমইউতে করোনার ভ্যাকসিন গ্রহণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

ভ্যাকসিন নিয়ে তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় ভ্যাকসিন নিলাম, যেন সবাই এই ভ্যাকসিন নিতে উৎসাহী হয়।’

Reneta

এই হাসপাতালের নিজস্ব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি করোনার ভ্যাকসিন নেবেন।

গতকাল বুধবার কুর্মিটোলা হাসপাতালের দেশে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রথম করোনা ভ্যাকসিন নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা। তারপর আরও কয়েকজনকে দেয়া হয় করোনা ভ্যাকসিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিনরাজধানীর
শেয়ারTweetPin

সর্বশেষ

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬

আশুগঞ্জে ধান চালের বাজারে ধস

আগস্ট ১, ২০২৬

চলচ্চিত্র প্রযোজক মুশফিকুর রহমান গুলজারের মায়ের মৃত্যু

আগস্ট ১, ২০২৬

সংস্কার কাজে ধীরগতি: দুর্ভোগে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল রোডের বাসিন্দারা

আগস্ট ১, ২০২৬

দেশে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT