দেশের কয়েকটি বিভাগে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে বাংলদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে এক সতর্কবাণীতে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়।







