চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ভোট দেয়ার অধিকার নেই তাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ভারতে চলছে লোকসভা নির্বাচন। যেখানে রাজনীতিবীদ ছাড়াও বিভিন্ন অঙ্গনের মানুষ পছন্দের দলের হয়ে প্রচার প্রচারণায় নেমেছেন। অনেকে দলমতের উর্ধ্বে উঠে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এই তালিকায় সামিল আছেন বলিউডের বহু তারকারাও। অনেক নতুন পুরনো তারকা ভোটে যেমন লড়ছেন, তেমনি ভোটাধিকার প্রয়োগে জনসাধারণকে আহ্বানও করেছেন। অথচ তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা অন্যকে ভোটের আহ্বান জানালেও নিজেই পারছেন না ভোট দিতে!

হ্যাঁ। ভারতের চলতি লোক সভা নির্বাচনে এমন বহু তারকা রয়েছেন যারা নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে নিজেরাই পারছেন না ভোট দিতে। তাদের মধ্যে অক্ষয় কুমার, আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, সানি লিওন, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, ইমরান খানসহ অনেকে।

কিন্তু কেন তারা ভোট দিতে পারছেন না? তার কারণ জানিয়েছে মুম্বাই মিরর। সম্প্রতি প্রকাশিত একটি খবরে তারা জানায়, ভারত সরকারের নিয়ম অনুসারে কোনও ভারতীয় দ্বৈত নাগরিকত্ব উপভোগ করতে পারেন না। যদি করেন, তাহলে ভারতে তার নাগরিকত্ব হারাবে। আর এ কারণেই বেশ কয়েকজন তারকা অভিনেতা অভিনেত্রী ভারতের নাগরিক নন বিধায় নির্বাচনে অংশ গ্রহন কিংবা ভোটাধিকার হারিয়েছেন।

অক্ষয় কুমার মুম্বাইয়ে থাকলেও তার পাসপোর্ট কানাডার। সেই দেশ থেকে নাগরিকত্বের প্রস্তাব দেয়া হলে অভিনেতা তা গ্রহণ করেন। তাই ভারতের নাগরিকত্ব হারাতে হয় অক্ষয়কে।

দীপিকা পাডুকোনেরও একই অবস্থা। তিনিও ভারতীয় নাগরিক নন। তিনি ডেনমার্কের নাগরিক। সেখানেই কোপেনহেগেনে তার জন্ম। ফলে ড্যানিশ পাসপোর্ট রয়েছে তার।

একইভাবে ক্যাটরিনা জন্মেছেন হংকংয়ে। তবে তার রয়েছে ব্রিটিশ পাসপোর্ট। আলিয়াও ব্রিটিশ পাসপোর্টধারী। তার মা সোনি রাজদানও ব্রিটিশ নাগরিক। ফলে ভোট দেওয়ার অধিকারী নন তিনিও। আর জ্যাকুলিনতো জন্ম ও কর্মসূত্রেই শ্রীলঙ্কার নাগরিক। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব অর্জন করে বলিউডে পা রাখেন ২০০৯ সালে। এরপর থেকেই এখানে কাজ করছেন তিনি।

Reneta

আর সানি লিওনতো জন্মসূত্রে কানাডিয়ান। সেখানেই তার বেড়ে উঠা। কাজের ক্ষেত্রও ছিলো সেখানেই। কিন্তু বিগ বসের মধ্য দিয়ে বলিউডে এসে এখানেই নিয়মিত কাজ শুরু করেন। আমির খানের ভাগ্নে ইমরান খান। তিনিও পারছেন না ভোট দিতে। কারণ তিনি আমেরিকার নাগরিক।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারআলিয়া ভাটইমরান খানক্যাটরিনা কাইফজ্যাকুলিন ফার্নান্দেজদীপিকা পাড়ুকোনলিড বিনোদনসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT