চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
টেরেসা মে-পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার ১০ ডাউনিং স্ট্রিটের সামনে আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

মে জানান, কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে আগামী ৭ জুন সরে দাঁড়াবেন তিনি।

ক্ষমতা গ্রহণের মাত্র তিন বছরের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে গিয়ে শুক্রবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, তিন বছরের এই দায়িত্ব পালন তার জীবনের সবচেয়ে সম্মানীয় অংশ হয়ে থাকবে।

পদত্যাগের নাটকীয় এই ঘোষণা এলো টোরি পার্টির ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডির সঙ্গে মে’র বৈঠকের পর। স্যার ব্র্যাডি ডাউনিং স্ট্রিটের বাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার পদত্যাগের সময়সূচি দাবি করেন।

এরপরই এ সিদ্ধান্ত নেন মে।

টেরেসা মে-পদত্যাগের ঘোষণা
ভাষণ শেষে কান্নায় ভেঙে পড়েন মে
Reneta

মে’র প্রস্তাবিত ব্রেক্সিট খসড়া প্রস্তাব দফায় দফায় নাকচ হওয়ায় এ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে চলছে অচলাবস্থা। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে দেরি হয়ে যাওয়ার কারণে তার সঙ্গে আবার যোগ হয়েছে ইইউ নির্বাচনে অংশ নেয়া এবং সেখানে ব্যর্থ হওয়ার চাপ। সব মিলিয়ে সরকার ও দলের অন্যান্যদের চাপের মুখে পদত্যাগের মতো পরিস্থিতি তৈরি হলো।

শুক্রবার মে’র ভাষণের পর যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সচিব লিয়াম ফক্স এক টুইটবার্তায় বলেন, টেরেসা মে পদত্যাগ করে আত্মমর্যাদাশালী ও সম্মানজনক আচরণ করেছেন। তিনি সেটাই করেছেন যেটা তার কাছে মনে হয়েছে জাতীয় স্বার্থের জন্য ভালো হবে। এটি তার রাষ্ট্রীয় জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের সৌজন্যে ভাষণটি দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেরেসা মেটেরেসা মে-পদত্যাগব্রেক্সিটযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন বোন একসঙ্গে অংশ নিচ্ছেন এসএসসি পরীক্ষায়

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT