চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকে বোল্টের ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বংসী বোলিং নৈপুণ্য উপহার দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। চার বছর পরও বিশ্বকাপের মঞ্চে সেই ধারা অব্যাহত রাখলেন নিউজিল্যান্ড পেসার। শনিবার লর্ডসে গুরুত্বপূর্ণ ম্যাচে অজিদের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন বোল্ট। বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম কিউই তিনি।

নিউজিল্যান্ড বোলারদের তোপে ৯২ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারি ও উসমান খাজা ১০৫ রানের অনবদ্য জুটিতে দলকে কক্ষপথে ফেরান।

খাজা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন। ক্যারির ব্যাট থেকে আসে ৭১ রান। এছাড়া প্যাট কামিন্স ২৩ ও মার্কাস স্টয়নিস করেন ২১ রান। তাতে কিউইদের ২৪৪ রানের লক্ষ্য দিতে পারে অজিরা।

নিউজিল্যান্ডের হয়ে ৫১ রানে ৪ উইকেট নিয়েছেন বোল্ট। গত বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে ২৭ রানে তিনি নিয়েছিলেন ৫ উইকেট। অস্ট্রেলিয়াকে কম রানে বেঁধে ফেলতে লোকি ফার্গুসন ও জেমস নিশান নেন দুটি করে উইকেট। অপর উইকেটটি কেন উইলিয়ামসনের।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া। শুরুতে কিউই বোলারদের দাপটের পাশাপাশি শেষ ওভারে বোল্টের হ্যাটট্রিকে ৯ উইকেটে ২৪৩ রানে আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

৫০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে খাজা, স্টার্ক ও বেহেরেনডর্ফকে সাজঘরের পথ দেখান ২৯ বছর বয়সী ডানহাতি পেসার। বিশ্বকাপের চলতি আসরে বোল্টের মাধ্যমে এলো দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ভারতের মোহাম্মদ সামি আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন।

Reneta

সবমিলিয়ে বিশ্বকাপে এটি ১১তম হ্যাটট্রিকের ঘটনা। ইতিহাসের দশম বোলার হিসেবে এবং নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বোল্ট।

শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিক করেছেন। এরমধ্যে ২০০৭ বিশ্বকাপে হ্যাটট্রিকের পথে টানা চার বলে চার উইকেট নেন লঙ্কান পেসার।

১৯৮৭ সালে বিশ্বকাপের চতুর্থ আসরে চেতন শর্মা প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন, সেবার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।

পরে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন সাকলায়েন মোশতাক (১৯৯৯), চামিন্ডা ভাস (২০০৩), ব্রেট লি (২০০৩), লাসিথ মালিঙ্গা (২০০৭), কেমার রোচ (২০১১), মালিঙ্গা (২০১১), স্টিভেন ফিন (২০১৫), জেপি ডুমিনি (২০১৫) ও সামি (২০১৯)। সর্বশেষ তাতে যোগ দিলেন বোল্ট।

যেটি ইতিহাসের প্রথম বোলার হিসেবে লর্ডসের হোম অব ক্রিকেটে আন্তর্জাতিক ওয়ানডেতে হ্যাটট্রিক করার কীর্তির খেতাব দিয়েছে বোল্টকে। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। গত বছরের নভেম্বরে আধু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বোল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT