চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার চ্যানেল আইতে ‘বুদ্ধিমান গাধা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

স্বভাবে নিতান্তই সরল হলেও দারুণ রগচটা মতি মাঝি। বাইরের লোকের সঙ্গে যেমন তার বনিবনা নিয়ে সমস্যা, তেমনি বাড়িতেও বউ ফুলবানু ও মায়ের মধ্যে ঝগড়া নিয়ে অশান্তিতে থাকে সে। একদিন এমনি এক সময়ে বউ ও মায়ের ঝগড়াকে কেন্দ্র করে বউকে পেটায় সে এবং মাকেও বাড়ি থেকে বের করে দেয়।

গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা তাকে ‘মোটা গাধা’ বলে পিছু লাগে প্রায় সময়। একসময় মা অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নদীর পাড়ে গিয়ে শোনে তার নৌকাটি চুরি করে নিয়ে গেছে তারই প্রতিদ্বন্দ্বী হারু। উপায় না পেয়ে কাদা আর পানির মধ্যে দিয়েই তার মাকে কোলে নিয়ে নদী পার হয় সে।

এমনই এক গ্রাম্য নির্যাসের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বুদ্ধিমান গাধা’ নামের এই নাটকটির পটভূমি। এতে মতির চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর তার স্ত্রীর চরিত্রে শানারেই দেবী শানু। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস. এম. কামরুজ্জামান সাগর।

নাটকটি সম্পর্কে রওনক বলেন, চরিত্রকে ভালোবেসে ধারণ করে তা রূপদান করা যায় এমন খুবই কম নাটকই আছে। ‘বুদ্ধিমান গাধা’ নাটকটি আমার একটি উল্লেখ করার মতো কাজ হয়ে রইলো। আমি খুব গর্ববোধ করি এমন নাটকের এমন চরিত্রে অভিনয় করতে।

শানু বলেন, গ্রামের যে একটা নিজস্ব নির্যাস আছে তা গল্পের গাঁথুনিতে তুলে এনেছেন সাগর (নির্মাতা) ভাই। এখানে আমার চরিত্রটি একজন গ্রাম্য বধূর যে কিনা সন্তানহীনা। এ নিয়ে শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকে আমার। সবমিলিয়ে দারুণ এনজয় করেছি আমার চরিত্রটি।

এতে আরও অভিনয় করেছেন- মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, মহিউদ্দিন লালু, সঞ্জয় নাথ , জাফর ইকবাল প্রমূখ। ‘বুদ্ধিমান গাধা’ নাটকটি বুধবার (৫ ডিসেম্বর) চ্যানেল আইতে বিকাল ৩ টায় প্রচার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রওনক হাসানলিড বিনোদনশানারেই দেবী শানু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT