চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসেরা গবেষকের তালিকায় ইউজিসি সদস্য প্রফেসর আলমগীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
শিক্ষা
A A

আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং- ২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ বিশ্ববদ্যিালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বের ২১৬টি দেশের ১৫ হাজার ৪৩০টি বিশ্ববিদ্যালয়ের নয় লক্ষাধিক বিজ্ঞানী ও গবেষকদের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে।

আজ সোমবার ইউজিসি থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গবেষক প্রফেসর আলমগীর সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কুয়েটে প্রথম, বাংলাদেশে ৬ষ্ঠ আর সংশ্লিষ্ট বিষয়ে এশিয়ার বিজ্ঞানীদের মধ্যে ৭০৮তম স্থান লাভ করেন। এছাড়া, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ক্যাটাগরিতে তিনি ৪র্থ এবং বাংলাদেশে ১০০তম স্থান অর্জন করেছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-এ প্রফেসর আলমগীরের গবেষণার বিষয়- সলিড ওয়েস্ট এন্ড ফিকল স্লাজ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এবং জিয়ো এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি আমলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্সে গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং-টি প্রকাশ করেছে। এই তালিকায় বাংলাদেশের শীর্ষ দুই হাজার বিজ্ঞানী ও গবেষক স্থান করে নিয়েছেন।

Reneta

প্রফেসর আলমগীরের এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের সংখ্যা যথাক্রমে ১৮, ২৯ ও ১৪৪৮। ইউজিসি সদস্য প্রফেসর মুহাম্মদ আলমগীরের এ অর্জনে অভিনন্দন জানিয়েছে ইউজিসি কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রফেসর আলমগীর ইউরোপভিত্তিক আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও ‘ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপের’ দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি ২০০৯ সাল থেকে প্রতি দু’বছর পর পর খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ওয়েস্টসেফ এর চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বসেরা গবেষকের তালিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT