যুদ্ধাপরাধী,নৃশংস বদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির আগে ও পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূমিকার প্রতিবাদে সরব ফেসবুক-টুইটার। ‘এরদোগান সাপোর্টস জেনোসাইড’ অর্থাৎ এরদোগান গণহত্যা সমর্থনকারী এই শিরোনামের ‘হ্যাশ ট্যাগে’ এখন পর্যন্ত তার এই ঘৃণ্য অবস্থানের নিন্দা পৌঁছে গেছে ৫ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারীর কাছে।
নিজামীর জন্য মায়াকান্নায় নির্লজ্জ আচরণের জন্য এরদোগানোর বিরুদ্ধে অনলাইনে জোরদার প্রতিবাদ-জনমত গঠনে #ErdoganSupportsGenocide এই হ্যাশ ট্যাগটি ব্যবহারের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছেন,‘ সাবাশ! এক দিনের কম সময়ে #ErdoganSupportsGenocide ক্যাম্পেইন টুইটারে ৫ মিলিয়নের বেশী মানুষের কাছে পৌঁছে গেছে। গণহত্যাকারীর পক্ষ নেয়ায় তুরস্কসহ বিশ্বব্যাপী এরদোগানের প্রতি মানুষের ধিক্কার।
সাবাশ বাংলাদেশ। আপনিও যোগ দিন টুইটার ক্যাম্পেইনে। টুইট করুন, রিটুইট করুন, বাংলাদেশের গণহত্যার কথা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন’।








