চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী তামিমের ঝড়ো সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম সেশনেই ৫ উইকেট হারানো বিসিবি একাদশ বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পাল্টা আক্রমণ শানিয়ে। অধিনায়ক আল-আমিনকে সঙ্গী করে দেড়শত পেরোনো জুটিতে এগোনোর পথে যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন সেঞ্চুরি।

বুধবার ব্যাটিংয়ে নেমে একসময় ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বসা বিসিবি একাদশ আর কোনো উইকেট না হারিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত তুলে ফেলেছে ২৬২ রান।

বাঁহাতি তামিম সেঞ্চুরি তুলেছেন ৮৭ বলে। ৫টি ছয় ও ১০টি চারে ইনিংস সাজিয়ে ১০৮ রানে অপরাজিত আছেন। আল-আমিন ৯১ রানে ছুটছেন সেঞ্চুরির দিকে। দুজনের অবিচ্ছিন্ন জুটিটি ১৯৩ রানের।

প্রথমদিনে ৭ উইকেটে ২৯১ রান তোলা জিম্বাবুয়ে ম্যাচের দ্বিতীয় ও শেষদিনে আর ব্যাটিংয়ে নামেনি। বোলিং অনুশীলন সেরে নিতে সকালেই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিসিবি একাদশকে। তরুণদের নিয়ে গড়া দলটি ২৬ ওভারে ৫ উইকেটে ৮৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায়।

ফিরে চড়াও হয় সফরকারী বোলিংয়ের উপর। আল-আমিন তবু রয়েসয়ে এগিয়েছেন, তামিম ব্যাটকে তলোয়ার বানিয়ে ছোটেন নির্ভার থেকে। চা বিরতির পর তুলে নেন শতক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিন জুনিয়রবিকেএসপিবিসিবি একাদশলিড স্পোর্টসশাহাদাতশাহাদাত হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমাদের শিক্ষাভুবনের ভুলগুলো

পরবর্তী

নির্বাক যুগের সবাক শিল্পী

পরবর্তী

নির্বাক যুগের সবাক শিল্পী

তামিম, আল-আমিনের সেঞ্চুরির পর ম্যাচ ড্র

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT