চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সবচেয়ে বেশি ভয়ে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে এক অজানা ভয় তাড়া করছে ব্রাজিল তারকা নেইমারকে। কোনো মতে চোট থেকে ফিরে নেইমার বলছেন, ‘আমার মতো ভীত এই মুহূর্তে আর কেউই নয়।’

এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন সুস্থ হওয়ার। পাশাপাশি নেইমার স্বীকার করেছেন, প্রত্যাশার চাপটা কী, তা তিনি এখন বুঝতে পারছেন।

তিনি এটাও জানেন ফুটবল পাগল ব্রাজিলের মানুষ বিশ্বকাপে তাকে কীভাবে চাইছেন। নিজ দেশের এক টিভি চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে নেইমার বলেন, ‘আমি জানি, আমাকে নিয়ে সবাই কতটা চিন্তিত। কিন্তু বিশ্বাস করুন, আমার চেয়ে বেশি নার্ভাস কেউই নয়। আমার চেয়ে বেশি ভয়েও কেউ নেই।’

গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান। তারপর থেকেই মাঠের বাইরে। ব্রাজিলে তার পায়ে অস্ত্রোপচার হয়েছে। মাঠে ফেরার প্রস্তুতিও নিতে শুরু করেছেন। জানিয়েছেন বিশ্বকাপ ছাড়া আর কিছু নিয়ে ভাবতে চান না এখন।

কিন্তু বিশ্বকাপ মিশন নিয়ে আতঙ্কিত নেইমার বলেছেন, ‘আমার সামনে খুব কঠিন সময় যাচ্ছে বলে আপনারা ভাবছেন তো? ঠিকই ভাবছেন। জীবনের সব চেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একটা স্বপ্নের খুব কাছে এসে দাঁড়িয়েছি আবার। সেই স্বপ্নটা হল বিশ্বকাপ। জানি না, এবার কী হবে।’

চা বছর আগে ঘরের মাঠে চোট তাকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে। মাঠের বাইরে বসে দেখতে হয়েছিল, জার্মানির কাছে ব্রাজিলের বিধ্বস্ত হওয়ার চেহারা। সেই দুঃসহ স্মৃতি এখনো পোড়ায় নেইমারকে। যে স্মৃতি মুছে ফেলতে চান তিনি, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি আবার একটা সুযোগের সামনে এসে দাঁড়িয়েছি।’

Reneta

কয়েকদিন আগে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর সঙ্গে সাক্ষাতের সময় নেইমার বলেছিলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ভয় দূরে সরিয়ে বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে।’

তবে নেইমারের ভয়, চোট থেকে ফেরার পর অনুশীলন কিংবা বিশ্বকাপের শুরুর দিকে এই চোট যদি প্রভাব ফেলে বা আবার চোট পান তাহলে তাকে ছিটতে যেতে হতে পারে। সেই সঙ্গে আছে এতদিন মাঠের বাইরে থেকে নিজেকে ফিট রাখার চাপ। ১৭ জুন সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। নেইমারের পরীক্ষাটাও শুরু হবে সেদিনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মুঠোফোন: তোমায় ছাড়া একদিন

পরবর্তী

ভুয়া জন্মদিন পালন: খালেদাকে গ্রেপ্তার দেখানোর আদেশ

পরবর্তী
খালেদা জিয়া

ভুয়া জন্মদিন পালন: খালেদাকে গ্রেপ্তার দেখানোর আদেশ

বার্সার ঘরে ম্যান্ডেলা শতবার্ষিকী শিরোপা

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT