চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত বৈরুতে ক্ষোভের বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৈরুত

ভয়াবহ বিস্ফোরণে লেবাননের রাজধানী বৈরুতে বিধ্বস্ত হওয়ার পর তা নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। বিক্ষুব্ধ জনগণ সেদেশের সরকারি কার্যালয়গুলোতে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছে।

বিবিসি বলছে, বিক্ষোভে অংশ নেয়া কয়েক হাজার রাজপথে নেমে আসে। সে সময় পাথরনিক্ষেপরত বিক্ষোভকারীদের রুখতে টিয়ার গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় শহীদ স্কয়ার থেকে গুলির শব্দও শোনা যায়।

টেলিভিশনে দেওয়া ভাষণে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, সঙ্কট থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে তিনি দ্রুতই নির্বাচন চাইবেন।

তিনি বলেন, আমরা প্রাথমিক সংসদ নির্বাচন না করে দেশের কাঠামোগত সংকট থেকে বেরিয়ে আসতে পারি না। সোমবার মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

গত মঙ্গলবার ২ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট সংরক্ষণের গুদামে বিস্ফোরণ রোধ করতে সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ লেবাননের অনেক বাসিন্দা।

৬ বছর আগে একটি জাহাজ থেকে এসব জিনিস জব্দ করা হয়েছিল, কিন্তু কখনও তা স্থানান্তরিত করা হয়নি। যদিও এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

Reneta

বন্দর এলাকায় ঘটা ওই বিস্ফোরণ শহরের বিভিন্ন অংশ ধ্বংস হয়ে গেছে। ঘটনার পর অদক্ষ ও দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক শ্রেণির প্রতি লেবাননবাসীর অবিশ্বাস আরও গভীর করে তুলেছে।

গত অক্টোবরেও অর্থনৈতিক সঙ্কটকে ঘিরে সরকারবিরোধী একটি প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল লেবাননে।

রাজধানী বৈরুতে বিস্ফোরকজাতীয় রাসায়নিক পদার্থের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়। আহত হয় চার হাজারেরও অধিক মানুষ।

বিস্ফোরণে বন্দরের বেশিরভাগ এলাকা বিধ্বস্ত হয়। রাজধানীর আশপাশের ভবন ও পার্ক করা গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিধ্বস্ত হয় অনেক ঘরবাড়ি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভবিস্ফোরণবৈরুতলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT