চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ঐক্য আরো সুদৃঢ় হয়েছে: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

আগামী নির্বাচনের বৈতরণি পার হওয়ার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে এমন রায় দেয়া হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, কিন্তু শেখ হাসিনা তা পারবে না। মানুষের প্রতিরোধে শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে।

এর মধ্যদিয়ে বিএনপি আরো সুদৃঢ় ঐক্যবদ্ধ হয়েছে। খালেদা জিয়াকে নিয়েই বিএনপি নির্বাচনে যাবে। তাকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হবে না বলে জানান রিজভী।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন তারেক রহমান বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এটি নিশ্চিত করেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এসময় তিনি খালেদা জিয়াকে সাধারণ কয়েদির মতো রাখা হচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন,  বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী, কয়েকবার বিরোধী দলীয় নেত্রী। বিএনপির মতো জনপ্রিয় দলের চেয়ারপার্সন।আমাদের নেত্রী কেমন আছেন, কিভাবে আছেন আমরা জানি না। এ দেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেত্রীকে আজ সাধারণ কয়েদির মতো রাখা হচ্ছে।

রিজভী বলেন, এই প্রতিহিংসার শেষ কখন হবে?  আর কতোদিন প্রতিশোধ নিতে হবে? কেন এ অত্যাচারের ধারাবাহিকতা? একজন বয়স্ক মহিলার ওপর এই নির্দয় আচরণ, নির্মমতা কখন শেষ হবে?

Reneta

রিজভী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে আজ আমি জানতে চাই আমাদের নেত্রী কেমন আছেন, কিভাবে আছেন।

সরকারের একটি আদালত তাকে ৫ বছরের জেল দিয়েছে। সরকারি মহল আগে থেকে যেসব বক্তব্য দিয়েছে তার সঙ্গে গতকাল বিচারকের বিচারের সাথে মিলে গেছে। তার মানে এ রায় ফরমায়েশি। রায়ের পর শেখ হাসিনার যে উল্লাস তা থেকে স্পষ্ট যে এ রায় ফরমায়েশি।

দেশের মানুষ ঘৃণা ভরে এ রায় প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন রিজভী। হিউমেন রাইটস ওয়াচ, জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংগঠন এ রায়ে উদ্বেগ জানিয়েছে।

রিজভী বলেন,  এর আগে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সরকারি নির্যাতনে তিনি একটি সন্তান হারিয়েছেন। আর কতো নির্মমতা?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT