চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজে সময়ে গেইলের পাশে রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি সংস্করণে সর্বোচ্চ ১২ হাজার রানের মালিক তিনি। নিজেকে সেরা হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। সেই ক্রিস গেইল খুবই বাজে সময় পার করছেন। ব্যাট যেন কিছুতেই কথা শুনছে না! ক্যারিবীয় ব্যাটিংদানব গত দুই মাস ধরে খেলা সবশেষ ১০ ম্যাচে ত্রিশোর্ধ্ব রানের কোনো ইনিংস দিতে পারেননি।

বিপিএলের ষষ্ঠ আসরে পাঁচ ম্যাচ খেলা গেইলের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। সর্বোচ্চ ২৩। রংপুর রাইডার্সের ডেরায় গেইলের বাজে ফর্ম ছিল গত আসরের শুরুতেও। শেষদিকে আপন আলোয় উদ্ভাসিত হলে মাশরাফীদের শিরোপা দিয়েই ফিরে যান এ বিস্ফোরক ব্যাটসম্যান।

গেইলের নিজেকে মেলে ধরতে না পারা আফসোসের হলেও তাকে একাদশের বাইরে ঠেলে দেয়ার চিন্তা নেই রংপুরের। সেটি টের পাওয়া গেল দলটির ইংলিশ পেসার বেনি হাওয়েলের কথায়ও।

সোমবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলে গেইল প্রসঙ্গ উঠতেই হাওয়েল বললেন, ‘আমরা কেবল একজনের পারফরম্যান্স নিয়ে ভাবছি না। দল হিসেবে আমরা কেমন করছি সেটিই বড় বিষয়। আমরা জানি গেইল বড় স্কোর থেকে হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে। আশা করি পরের ম্যাচেই সে দূরত্ব ঘুচে যাবে।’

বিপিএল খেলতে আসার আগে ডিসেম্বরে সাউথ আফ্রিকার টি-টুয়েন্টি লিগে জজি স্টার্সের জার্সিতেও গেইল ছিলেন নিষ্প্রভ। তিন ম্যাচে করেন ২০ রান। সর্বোচ্চ ইনিংস ৯ রানের। আর নভেম্বরে টি-টেন লিগে শেষ দুই ম্যাচে কেরেলা নাইটসের হয়ে করেছেন ৩৩ রান। দুই ম্যাচের একটিতে ১৯, অন্যটিতে ১৪ রান।

১০ ম্যাচ ধরে রানখরায় থাকা গেইল ব্যাট হাতে একরকম ঘুমাচ্ছেন! মঙ্গলবার মিরপুরে রংপুর খেলবে খুলনা টাইটানসের বিপক্ষে। গেইলের নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT