চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূষণের মধ্যেও খেলায় বাংলাদেশকে সৌরভের ধন্যবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অত্যন্ত চ্যালেঞ্জিং আবহাওয়ার মধ্যেও ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। টুইট করে দুই দলকেই ধন্যবাদ জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। জয়ের জন্য ‘দাদার’ অভিনন্দনও পেয়েছেন মুশফিকরা।

রাজধানী নয়াদিল্লিতে তীব্র মাত্রায় দূষণ থাকা সত্ত্বেও রোববার টি-টুয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচে স্বাগতিক ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা।

পরে টুইটে গাঙ্গুলি লেখেন, ‘কঠিন পরিস্থিতিতে এই ম্যাচ খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ জানাই… ভালো খেলেছো বাংলাদেশ…।’

দূষণের তীব্রতার কারণে এই ম্যাচ যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সেজন্য সৌরভের কাছে আর্জি জানিয়েছিলেন পরিবেশকর্মীরা। তবে একেবারে শেষমুহুর্তে ম্যাচ সরানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি।

প্রথম ম্যাচে জয়ের সুবাদে ভারতের বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হবে ৭ নভেম্বর, রাজকোটে।

এদিকে, দূষণ দাপটের মাঝে ভারত-বাংলাদেশ প্রথম টি-টুয়েন্টি ম্যাচ হলেও এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে ক্রিকেট হওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন থেকে গেছে। খোদ রবিচন্দ্রন অশ্বিন টুইট করে বলেছেন, ‘দিল্লির বাতাসের যা অবস্থা, তা অত্যন্ত ভয়ের কারণ। অথচ জীবনে বেঁচে থাকার জন্য এই গ্রহে অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন। এখন এটাই ইমার্জেন্সি।’

Reneta

দিওয়ালির পরে উত্তর ভারতে কেন আন্তর্জাতিক ম্যাচ দেয়া হল, তা নিয়েও প্রশ্ন থাকছে। এমনিতে এখন দিল্লিতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে সেখানকার সরকার। স্কুল, কলেজ বন্ধ। ধোঁয়াশার জন্য ৩২টি বিমান দিল্লি বিমানবন্দরে নামার বদলে অন্যত্র ঘুরিয়ে দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: ‘মূলহোতা’ গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT