চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বস্ত্র খাতে বিনিয়োগে জাপানীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

বাংলাদেশের বস্ত্র খাতে বিনিয়োগ করতে জাপানী বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জাপানে সফররত বাণিজ্যমন্ত্রী বুধবার সেদেশের ওসাকা রাজ্যের গভর্নর ইচহিরো মাতসুইর সাথে একান্ত বৈঠকে এ আহবান জানান।

এসময় তোফায়েল আহমেদ ওসাকার গভর্নরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর জাপানী ভাষায় অনুবাদ করা একটি কপি হস্তান্তর করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টেক্সটাইল হাব হিসেবে বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিত ওসাকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে অধিক লাভবান হবেন। বাংলাদেশে টেক্সটাইল খাতে অনেক শিক্ষিত ও দক্ষ সহজলভ্য জনবলের পাশাপাশি বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ ও বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের বিভিন্ন উপযুক্ত এলাকায় ১শ’ টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। আগ্রহী দেশী-বিদেশী বিনিয়োগকারীদের এসব ইকোনমিক জোন বরাদ্দ দেয় হচ্ছে। এগুলোর উন্নয়ন ও বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তোফায়েল আহমেদ বলেন, বিদেশী বিনিয়োগকারীগণ এখন বাংলাদেশে শতভাগ শিল্পে বিনিয়োগ করতে পারবেন। যে কোন সময় লাভসহ বিনিয়োগকৃত অর্থ ফিরিয়ে নিতে পারবেন। বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করে বিনিযোগকারীদের স্বার্থ সুরক্ষা করেছে।

Reneta

বাণিজ্যমন্ত্রী ওসাকার গভর্নরকে সেখানকার টেক্সটাইল খাতের বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালে গভর্নর ইচহিরো মাতসুই ওসাকার টেক্সটাইল ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে গভর্নর ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।

এসময় তিনি বাংলাদেশে উন্নয়নের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। গভর্নর বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিকসহ সবক্ষেত্রে উন্নয়ন এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে তোফায়েল আহমেদ সম্প্রতি জাপানে ঘটে যাওয়া বন্যা ও ভূমি ধসে জাপানীদের প্রাণহানীতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা, এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইর সভাপতি সিদ্দিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানী বিনিয়োগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্বল বন্ড মার্কেটের কারণে কি ব্যাংকে চাপ বাড়ছে?

পরবর্তী

জাকারবার্গের ক্ষমতা কমাতে চান ফেসবুকের শেয়ারহোল্ডাররা

পরবর্তী

জাকারবার্গের ক্ষমতা কমাতে চান ফেসবুকের শেয়ারহোল্ডাররা

ঝামেলাটা মিটে যাচ্ছে রোনালদোর

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT