চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ওপর আবুজা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নাইজেরিয়ার প্রধান বিদ্যাপিঠ আবুজা বিশ্ববিদ্যালয়ে ‘পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বঙ্গবন্ধুর দর্শন ও চিন্তাধারা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় আবুজা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল-রশিদনা’ল্লাহ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার বিদোশ চন্দ্র বর্মণ আলোচনায় অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুজায় বাংলাদেশের হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে বুধবারের এই আলোচনা-সভার আয়োজন করে।

প্রফেসর আব্দুল বলেন, বঙ্গবন্ধু শুধু তার দেশের স্বাধীনতার জন্যই লড়াই করেননি, অধিকন্তু তিনি সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেছেন।

তিনি আরো বলেন, ‘আজকের এই চ্যালেঞ্জিং সময়ে, বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি আজও আফ্রিকাসহ সমগ্র বিশ্বে প্রাসঙ্গিক।’

ভাইস চ্যান্সেলর এ প্রসঙ্গে বাংলাদেশ ও নাইজেরিয়া উভয় দেশের ঔপনিবেশিক অভিজ্ঞতা তুলে ধরে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

Reneta

আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর চিন্তাধারা তুলে ধরে বাংলাদেশী দূত বলেন, বঙ্গবন্ধু সব সময় বিশ্বের নিপীড়িত, শোষিত ও অধিকার-বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে গেছেন।

বর্মণ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু জাতিসংঘ, জোট-নিরপেক্ষ আন্দোলন, কমনওয়েলথ এবং ওআইসি’র মতো সকল আন্তর্জাতিক প্লাটফরমে অস্ত্র প্রতিযোগিতা ও পরমাণু অস্ত্র পরীক্ষার বিপক্ষে সমর্থন আদায়ের প্রয়াস চালিয়েছেন।

সভা শেষে ভারপ্রাপ্ত হাই কমিশনার বর্মণ ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে প্রকাশিত একটি স্মারক ডাকটিকিট আবুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে তুলে দেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ফ্যাকাল্টি মেম্বার ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোচনা সভাবঙ্গবন্ধুবঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াদ দূতাবাসে ‘দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর’ বিষয়ক সেমিনার

পরবর্তী

২৬ ডিসেম্বর থেকে ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষা

পরবর্তী

২৬ ডিসেম্বর থেকে ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষা

যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন জরুরি অনুমোদনের পরামর্শ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT